Saturday, July 4, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

সংসদে হিজাব নিয়ে কটাক্ষ; এএফডি-র নামেই হিজাব বেচে হিট ব্যুসরা!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
May 18, 2026
আন্তর্জাতিক
0
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ; এএফডি-র নামেই হিজাব বেচে হিট ব্যুসরা!

সংসদে হিজাব নিয়ে কটাক্ষ; এএফডি-র নামেই হিজাব বেচে হিট ব্যুসরা!

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: মিস জার্মানি প্রতিযোগিতার মঞ্চে হিজাব পরে উঠেছিলেন ২৭ বছর বয়সি মুসলিম নারী উদ্যোক্তা ব্যুসরা সায়েদ। আর তাতেই রীতিমতো হৃদকম্পন শুরু হয়ে যায় জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি (AfD)-র। বিষয়টি নিয়ে জার্মানির সংসদ বা বুন্দেসটাগে (Bundestag) ঝড় তুলেছিলেন এক উগ্র ডানপন্থি নেত্রী। তবে সেই বিদ্বেষের মুখে দমে না গিয়ে, উল্টো ওই দলের নামেই বাজারে বিশেষ হিজাব ছেড়ে এক অভিনব ও চমৎকার জবাব দিয়েছেন ব্যুসরা। সেই ‘এএফডি ব্লু হিজাব’ এখন জার্মানির হাজারো ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে।

গত মার্চ মাসে অনুষ্ঠিত ‘মিস জার্মানি’ প্রতিযোগিতার ফাইনালে অংশ নেন ব্যুসরা সায়েদ। জার্মানির এই আয়োজনটি এখন আর কেবল শারীরিক সৌন্দর্যের জয়গান নয়, বরং এর মূল উপজীব্য হলো নারীর ক্ষমতায়ন, ব্যক্তিত্ব ও সামাজিক অর্জন। নিজের ডিজাইন করা হিজাব পরে ব্যুসরা যখন মঞ্চে ওঠেন, তা জার্মান সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরই জেরে আন্তর্জাতিক নারী দিবসে জার্মানির সংসদে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন এএফডি সদস্য বিয়াট্রিক্স ফন স্টর্খ। ব্যুসরাকে ‘ইসলামি হিজাব-অ্যাক্টিভিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, “মিস জার্মানি প্রতিযোগিতার ফাইনালে এমন একজনের অংশগ্রহণকে যদি অগ্রগতি মনে করা হয়, তবে বুঝতে হবে আমরা এক বিপজ্জনক ‘অ্যাবসার্ডিস্টান’ বা উদ্ভট দেশে বাস করছি।”

৬০ লাখ ভিউ! ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যুসরা জানান, সংসদের এই বক্তব্যে তিনি মোটেও অবাক হননি। বরং নিজের মিশন সফল করতে সংসদের মতো জায়গায় তাঁর নাম প্রচার হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখেছেন। এরপরই ইনস্টাগ্রাম ও টিকটকে একটি রসাত্মক রিল ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওতে ব্যুসরা মজা করে বলেন, “এই প্রথম ‘এএফডির সদস্য এক বন্ধু’ বুন্দেসটাগে আমার ব্র্যান্ডের ফ্রি-তে প্রচার চালিয়েছেন।” ফন স্টর্খের বক্তৃতার অংশ জুড়ে দিয়ে তিনি আরও বলেন, “যেহেতু ওটা উনার প্রথম কোলাবোরেশন (যৌথ কাজ) ছিল, তাই উনি ডিসকাউন্ট কোডটা বলতে ভুলে গেছেন। আপনারা আমাদের দোকানে ‘AFD-10’ কোডটি ব্যবহার করলে সব হিজাবে ১০% ছাড় পাবেন!”

ব্যুসরার এই বুদ্ধিমত্তা ও রসবোধে ভরা রিল ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ইতিমধ্যে ৬০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

এই ঘটনার পর ব্যুসরা সায়েদের সোশ্যাল মিডিয়া অনুসারীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। শুধু মুসলিম নারীরাই নন, এই রাজনৈতিক উগ্রতার বিরুদ্ধে সংহতি জানাতে জার্মানির বহু অমুসলিম নারী এবং খ্রিস্টান নারী যাজকরাও ব্যুসরার অনলাইন শপ থেকে হিজাবের অর্ডার দিয়েছেন। ব্যুসরা আবেগ আপ্লুত হয়ে জানান, তাঁদের তৈরি বিশেষ ‘এএফডি ব্লু’ (AfD Blue) হিজাব ইতিমধ্যে প্রায় স্টক আউট বা সব বিক্রি হয়ে গেছে।

অনলাইনে এএফডি সমর্থকদের নানা বিরূপ মন্তব্য ও বিদ্বেষের শিকার হলেও ব্যুসরা এখন আর ভয় পান না। তিনি মনে করেন, উগ্রবাদীরা উচ্চকণ্ঠ হওয়ায় তাদের নেতিবাচকতাই বেশি শোনা যায়। তবে সমাজে বৈচিত্র্য ও সমতা টিকিয়ে রাখতে ডানপন্থি শক্তির বিরুদ্ধে সবাইকে এক হয়ে দৃশ্যমান হতে হবে। সম্প্রতি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি রাশা নাসেরের আমন্ত্রণে জার্মান সংসদ ভবনও পরিদর্শন করেছেন এই সাহসী নারী। ঘৃণাকে ভালোবাসা আর ব্যবসায়িক বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে তিনি জয় করলেন, তা এখন পুরো ইউরোপে প্রশংসিত হচ্ছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: AfD Germany ControversyBangla FlowBeatrix von StorchBuesra SayedBundestag GermanyGlobal NewsHijab Activism EuropeMiss Germany Hijabআন্তর্জাতিক সংবাদএএফডি হিজাবজার্মানি সংসদবাংলা ফ্লোবিয়াট্রিক্স ফন স্টর্খব্যুসরা সায়েদমিস জার্মানি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

জেনজিরা অলস ও লিবারেল ব্রেনওয়াশের শিকার: ক্যারোলিন লেভিট
আন্তর্জাতিক

জেনজিরা অলস ও লিবারেল ব্রেনওয়াশের শিকার: ক্যারোলিন লেভিট

July 4, 2026
খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ
আন্তর্জাতিক

খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ

July 4, 2026
ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা
আন্তর্জাতিক

ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

July 4, 2026
পরবর্তী পোস্ট
সৌদি আরবে দেখা গেছে জিলহজের চাঁদ

সৌদি আরবে দেখা গেছে জিলহজের চাঁদ

আফগান যুদ্ধের সত্য কাহিনী নিয়ে সিনেমা বানাচ্ছেন হ্যারি-মেগান

আফগান যুদ্ধের সত্য কাহিনী নিয়ে সিনেমা বানাচ্ছেন হ্যারি-মেগান

নিজের বাড়িতেই বলিউড অভিনেত্রীর শিউরে ওঠা অভিজ্ঞতা

নিজের বাড়িতেই বলিউড অভিনেত্রীর শিউরে ওঠা অভিজ্ঞতা

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (826)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (377)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (85)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (312)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,800)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (982)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (150)
  • শিক্ষা (167)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (53)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ব্রাজিলের ঘাড়ে নিশ্বাস ফেলছে আর্জেন্টিনা July 4, 2026
  • ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি July 4, 2026
  • জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ: শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে থানায় জিডি July 4, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান