বিনোদন ডেস্ক
ঢাকা: তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েই রাজ্যসভার উচ্চকক্ষের প্রার্থী মনোনীত হয়ে নিজেকে ‘ধন্য’ বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। রোববার তার দলবদল ও প্রার্থী হওয়ার খবর প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে শুরু হওয়া তীব্র সমালোচনার জবাবও দিয়েছেন তিনি।
সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোয়েল বলেন, ‘উচ্চকক্ষের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ এটি এক বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া অনেক বড় বিষয়। একটা উপযুক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম পেলে কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়, আর সেই সুযোগ পেয়ে আমি আনন্দিত।’ তাকে মনোনীত করার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানান।
দলবদল নিয়ে নেটিজেনদের ট্রল প্রসঙ্গে সাইকোলজির ছাত্রী কোয়েল বলেন, যারা অন্যকে অপমান করে আনন্দ পায় তাদের মনের ভেতরে ক্ষোভ ও হতাশা রয়েছে। তারা আনন্দে থাকলে এমন বিদ্বেষ ছড়াত না। উল্লেখ্য, তৃণমূলের রাজ্যসভা সদস্য থাকা কোয়েল বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর পদত্যাগ করেছিলেন এবং সম্প্রতি বিজেপিতে নাম লেখান।
বাংলাফ্লো/এম এইচ এইচ











