ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)’ পদে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এছাড়া বিমান সংস্থা কিংবা নামীদামি হোটেলে কাজের বাস্তব দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। পদটিতে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের পাশাপাশি অনভিজ্ঞ বা ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রেই আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ বছর।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকার উত্তরায় দায়িত্ব পালন করতে হবে। মাসিক ৩৫ হাজার টাকা নির্ধারিত বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২ দিন ছুটি, দুপুরের খাবার এবং জীবন বিমাসহ আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ইউএস-বাংলার অফিশিয়াল ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









