বিনোদন ডেস্ক
ঢাকা: নতুন নাট্যদল ‘হান্ট প্রোডাকশন’ তাদের আলোচিত নাট্য প্রযোজনা ‘ক্যাফে দ্য ভলতে’-এর ১২ ও ১৩তম প্রদর্শনী মঞ্চস্থ করতে যাচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর বনানীর ‘যাত্রা বিরতি’-তে সন্ধ্যা ৬টা এবং রাত ৮টায় নাটকটির দুটি শো অনুষ্ঠিত হবে। প্রথম প্রযোজনাতেই নিজেদের একটি সম্ভাবনাময় ও শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছে ‘হান্ট থিয়েটার’।

ডায়না ম্যারেলিনের ভাবনা ও নির্দেশনায় নাটকটির চিত্রনাট্য করেছেন আবিদ হাসান। এর আলোক পরিকল্পনায় রয়েছেন মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীত ভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জেরোম মধু, রূপসজ্জায় সারাহ জাবিন অদিতি এবং ডিজিটাল আর্কাইভে আছেন মনজুরুল হাসান স্বপ্নীল।

গল্প সংক্ষেপ: নাটকের মূল চরিত্র ম্যাক্স ডি রোজারিও, যিনি একজন কামেল শেফ ও বাঙালি খ্রিষ্টান। তার রেস্টুরেন্টের নাম ‘ক্যাফে দ্য ভলতে’। রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাক্স কালিকোটা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। ম্যাক্স প্রতিশোধ নিতে বা ন্যায়বিচার চান না, তার হৃদয় শুধু একটি ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। এটি মূলত এক রক্তাক্ত রূপকথার গল্প, যেখানে দর্শকদের ভাবতে হবে রক্ত ঝরিয়ে।

নাটকটিতে মঞ্চে অভিনয় করবেন মো. শাহজাদা সম্রাট চৌধুরী, সায়েম বিন মুজিব, ইয়াদ খোরশিদ ঈশান, নিয়ন আহসান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, ডায়না ম্যারেলিন, সুপ্তি দাশ চৈতি ও শুভাশিস হালদার।

গল্পের ধরন ও বিষয়বস্তুর কারণে আয়োজকদের পক্ষ থেকে নাটকটি দেখার জন্য শিশুদের সাথে না আনার বিশেষ অনুরোধ করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









