বিনোদন ডেস্ক
ঢাকা: ১৬ সেপ্টেম্বর গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন—সম্প্রতি শোবিজ পাড়ায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন মনগড়া প্রচারণাকে একবাক্যে নাকচ করে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া দাবি করে ভক্ত-অনুরাগী ও গণমাধ্যমকর্মীদের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে পূজা চেরি উল্লেখ করেন, বিয়ে জীবনের অত্যন্ত পবিত্র এবং পারিবারিক আনন্দের একটি বিষয়; গোপনে তা করার কোনো যৌক্তিকতা নেই। যখনই তিনি জীবনের এমন বড় কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করবেন, তা আনন্দের সাথে আনুষ্ঠানিকভাবে সবাইকে অবগত করেই সম্পন্ন করা হবে। তিনি অনুরোধ জানান, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়া শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন খবর না ছড়াতে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











