বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা:
দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর জোরালো প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েক দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
বাংলাফ্লো/এম এইচ এইচ











