বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৩ দিনের শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৬
আন্তর্জাতিক
0
কলম্বিয়ায় ভয়াবহ  ভূমিকম্পে ৩ দিনের শোক ঘোষণা

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৩ দিনের শোক ঘোষণা

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: গত সোমবারের (১০ আগস্ট) ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কলম্বিয়া। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৩ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন এবং আরও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে দিনরাত জোর তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দেশটির প্রেসিডেন্ট আবেলরদো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, শোক পালনকালে সব সরকারি ভবন ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রেসিডেন্ট বলেন, “নিখোঁজদের খুঁজে বের করার দিকেই আমরা এখন সবচেয়ে বেশি নজর দিচ্ছি।” পেরেইরা ও ক্যালির মতো বড় শহরগুলোতে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে প্রাণের সন্ধানে ভারী যন্ত্রপাতি, সন্ধানী কুকুর ও মানব-শৃঙ্খল ব্যবহার করা হচ্ছে।

গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০৭ কিলোমিটার গভীরে। চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি গ্রামীণ এলাকাগুলোতে এর প্রভাব ছিল সবচেয়ে মারাত্মক। ভালে দেল কাউকা প্রদেশের এল কায়রোতে স্থানীয় জরুরি সেবা কেন্দ্রগুলো জানিয়েছে, ওই এলাকার অবকাঠামোর ৮০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ শতাংশ ভবন পুরোপুরি ধসে পড়েছে।

দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের (ইউএনজিআরডি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ৯ হাজার ২১৫টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ৪৫ হাজার ৪৫৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপুল ক্ষয়ক্ষতির কারণে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।

ইউএনজিআরডি-এর পরিচালক ডেভিড সান্তিয়াগো তামায়ো ঘোষণা করেছেন, কঠোর পরিচালনগত মানদণ্ডের কারণে সরকার চারটি অংশীদার দেশ—যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর ও এল সালভাদর থেকে কারিগরি উদ্ধারকারী দল মোতায়েনকে অগ্রাধিকার দেবে। তবে সরকারের এই নীতির কড়া সমালোচনা করেছেন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে আদর্শিক মাপকাঠি ব্যবহার করা একটি বড় ভুল।

অবশ্য সরকারি কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সহায়তাই প্রত্যাখ্যান করেনি। এসব বিতর্কের মাঝেই মেক্সিকোর বেসামরিক স্বেচ্ছাসেবী দল ‘ব্রিগাদা ইন্টারন্যাশনাল দে রেসকাটে তোপোস আজতেকা’ বুধবার ক্যালিতে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: 7.4 Magnitude Earthquake৭.৪ মাত্রার ভূমিকম্পAbelardo de La EspriellaBangla FlowChoco ProvinceColombia EarthquakeEarthquake RescueInternational News BDUNGRDWorld Newsআন্তর্জাতিক সংবাদকলম্বিয়ায় ভূমিকম্পবিশ্ব সংবাদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে সৌদির আপত্তি
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে সৌদির আপত্তি

আগস্ট ১৩, ২০২৬
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেন ক্যারোলিন লিভিট
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেন ক্যারোলিন লিভিট

আগস্ট ১৩, ২০২৬
রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক

রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

আগস্ট ১৩, ২০২৬
পরবর্তী পোস্ট
রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেন ক্যারোলিন লিভিট

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেন ক্যারোলিন লিভিট

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে সৌদির আপত্তি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে সৌদির আপত্তি

প্রস্তাবিত সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে সৌদির আপত্তি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে সৌদির আপত্তি

আগস্ট ১৩, ২০২৬
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেন ক্যারোলিন লিভিট

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেন ক্যারোলিন লিভিট

আগস্ট ১৩, ২০২৬
রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

আগস্ট ১৩, ২০২৬
কলম্বিয়ায় ভয়াবহ  ভূমিকম্পে ৩ দিনের শোক ঘোষণা

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৩ দিনের শোক ঘোষণা

আগস্ট ১৩, ২০২৬
বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রত্যয়

বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রত্যয়

আগস্ট ১৩, ২০২৬
বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে আরও ১২ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু

বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে আরও ১২ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু

আগস্ট ১৩, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (53)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (921)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (426)
  • খেলা (423)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (96)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (334)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,994)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (62)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,059)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (489)
  • লাইফস্টাইল (165)
  • শিক্ষা (182)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে সৌদির আপত্তি আগস্ট ১৩, ২০২৬
  • হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেন ক্যারোলিন লিভিট আগস্ট ১৩, ২০২৬
  • রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত আগস্ট ১৩, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান