বুধবার, আগস্ট ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

মিড-ডে মিলের অনিয়ম ধরতে এবার স্কুলে মায়েদের ‘গার্ডিয়ান কমিটি’ করার নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬
বাংলাদেশ, শিক্ষা
0
মিড-ডে মিলের অনিয়ম ধরতে এবার স্কুলে মায়েদের ‘গার্ডিয়ান কমিটি’ করার নির্দেশ প্রতিমন্ত্রীর

মিড-ডে মিলের অনিয়ম ধরতে এবার স্কুলে মায়েদের ‘গার্ডিয়ান কমিটি’ করার নির্দেশ প্রতিমন্ত্রীর

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) কর্মসূচিতে স্বচ্ছতা ও মায়েদের সম্পৃক্ততা বাড়াতে প্রতিটি বিদ্যালয়ে বিশেষ ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম, অব্যবস্থাপনা ও খাবারের নিম্নমান নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে এই কঠোর নির্দেশনা দিলেন তিনি।

সোমবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় প্রতিমন্ত্রী এই নির্দেশনাবলী দেন।

জরুরি সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছেন। শিশুদের এই পুষ্টি কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।”

খাবারের গুণগত মান নিশ্চিত করতে ও দুর্নীতি রুখতে প্রতিমন্ত্রী সভায় পাঁচ দফা নির্দেশনা দেন:

১. প্যাকেজিং নিয়ন্ত্রণ: মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে। পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।

২. কঠোর পরিচয় যাচাই: সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পণ্য সরবরাহকারী গাড়ির চালক এবং জাতীয় পরিচয়পত্রধারী (NID) ব্যক্তি একই হতে হবে। পণ্য খালাসের সময় বাধ্যতামূলকভাবে তাদের পরিচয় যাচাই করা হবে।

৩. উপ-ঠিকাদারি নিষিদ্ধ: কোনো অবস্থাতেই সাব-কনট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।

৪. আকস্মিক পরিদর্শন: মাঠপর্যায়ে তদারকি বাড়াতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা প্রতি মাসে অন্তত দুইবার আকস্মিকভাবে খাবার প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করবেন।

৫. মায়েদের ‘গার্ডিয়ান কমিটি’: শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান সরাসরি তদারকিতে প্রতিটি বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠন করা হবে। এই কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির (SMC) একজন সদস্য এবং তিনজন সাধারণ অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় প্রতিমন্ত্রী মিড-ডে মিল কার্যক্রমে এ পর্যন্ত সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রমের মূল উৎপাটন করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন, শিক্ষার্থীদের জন্য পরিচালিত এই গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগসমূহ পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে দায়ীদের চিহ্নিত করত সুপারিশ জমা দিতে বলা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত জরুরি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরসহ সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা।

বাংলাফ্লো/এফআইআর

Tags: ববি হাজ্জাজশিক্ষা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ছাত্রলীগ-যুবলীগকে চিনলেন কীভাবে,সাক্ষীর জবাব ‘মাথায় হেলমেট ছিল’
আদালত

ছাত্রলীগ-যুবলীগকে চিনলেন কীভাবে,সাক্ষীর জবাব ‘মাথায় হেলমেট ছিল’

আগস্ট ১৯, ২০২৬
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
বাংলাদেশ

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

আগস্ট ১৯, ২০২৬
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস
বিস্তারিত: 
#news #banglaflow #বাংলাফ্লো
বাংলাদেশ

উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস

আগস্ট ১৯, ২০২৬
পরবর্তী পোস্ট
মার্কিন আদালতের পরোয়ানা যেভাবে এড়ালেন ধনকুবের আদানি

মার্কিন আদালতের পরোয়ানা যেভাবে এড়ালেন ধনকুবের আদানি

স্পেনে পারিবারিক বিরোধে বন্দুক হামলায় নিহত ২

স্পেনে পারিবারিক বিরোধে বন্দুক হামলায় নিহত ২

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর কাজ শুরু

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর কাজ শুরু

প্রস্তাবিত সংবাদ

ছাত্রলীগ-যুবলীগকে চিনলেন কীভাবে,সাক্ষীর জবাব ‘মাথায় হেলমেট ছিল’

ছাত্রলীগ-যুবলীগকে চিনলেন কীভাবে,সাক্ষীর জবাব ‘মাথায় হেলমেট ছিল’

আগস্ট ১৯, ২০২৬
কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে আ/গু/নে প্রা/ণ গেল ৯ বাংলাদেশির
বিস্তারিত: 
#news #banglaflow #বাংলাফ্লো

কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে আগুনে প্রাণ গেল ৯ বাংলাদেশির

আগস্ট ১৯, ২০২৬
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

আগস্ট ১৯, ২০২৬
উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস
বিস্তারিত: 
#news #banglaflow #বাংলাফ্লো

উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস

আগস্ট ১৯, ২০২৬
পর্যটন খাতে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া

পর্যটন খাতে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া

আগস্ট ১৯, ২০২৬
তারেক রহমানের ভারত সফরের অগ্রগতি নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

তারেক রহমানের ভারত সফরের অগ্রগতি নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (53)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (106)
  • আন্তর্জাতিক (930)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (427)
  • খেলা (429)
  • চলচ্চিত্র (20)
  • চাকরি (97)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (334)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,031)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (62)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,075)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (489)
  • লাইফস্টাইল (169)
  • শিক্ষা (184)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ছাত্রলীগ-যুবলীগকে চিনলেন কীভাবে,সাক্ষীর জবাব ‘মাথায় হেলমেট ছিল’ আগস্ট ১৯, ২০২৬
  • কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে আগুনে প্রাণ গেল ৯ বাংলাদেশির আগস্ট ১৯, ২০২৬
  • আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগস্ট ১৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান