রবিবার, অক্টোবর ৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

সিলেটে লিটনের জোড়া ফিফটি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬
ক্রিকেট, খেলা
0
সিলেটে লিটনের জোড়া ফিফটি

সিলেটে লিটনের জোড়া ফিফটি

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: চেনা ছন্দে ফিরে চমৎকার এক কভার ড্রাইভে এক্সট্রা কাভার ও মিড অফের মাঝ দিয়ে বল সীমানার বাইরে পাঠালেন লিটন কুমার দাস। লাঞ্চ বিরতির পর মাত্র চতুর্থ বলেই তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি। আর এই নান্দনিক ইনিংসের পথেই নিজের ৫৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন এই ডানহাতি স্টাইলিশ ব্যাটার।

এর আগে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে লিটনের সর্বোচ্চ রান ছিল ১৯৩; যা তিনি ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন (প্রথম ইনিংসে ১৪১ ও দ্বিতীয় ইনিংসে ৫২ রান)। চলতি সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ফিফটি ছোঁয়ার সাথে সাথেই তিনি আগের সেই ১৯৩ রানকে ছাড়িয়ে যান (১৯৪* রান)। লিটনের এই কীর্তির কিছুক্ষণ পরই ১০৩ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

মিরপুর টেস্টে মাত্র ৩৩ ও ১১ রান করে খবরের শিরোনাম হওয়া লিটন সিলেটে যেন পুরোপুরি ভিন্ন এক রূপ ধারণ করেছেন। প্রথম ইনিংসে যখন ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ চরম ব্যাটিং বিপর্যয়ে, তখন তাঁর ১৫৯ বলে ১২৬ রানের মহাকাব্যিক সেঞ্চুরিতে ভর করেই ২৭৮ রান পায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসেও দলের প্রয়োজনে দায়িত্বশীল ব্যাটিং করলেন তিনি। আজ সোমবার (১৮ মে) ম্যাচের তৃতীয় দিন সকালে ৬৬ বলে ৪৮ রান করে প্রথম সেশন শেষ করেছিলেন। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে মাঠে নেমেই নিজের খেলা প্রথম বলে বাউন্ডারি মেরে পঞ্চাশের ঘর স্পর্শ করেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান তুলেছিল। মুমিনুল হক রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ায় দিনের খেলা শেষ হয়েছিল। আজ তৃতীয় দিনে ১৫৬ রানের লিড নিয়ে সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে নতুন দিনে ক্রিজে যোগ দেন মুশফিকুর রহিম।

তবে দিনের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। সকালের পঞ্চম ওভারেই ৪৬ বলে ১৫ রান করা শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তানি পেসার খুররম শাহজাদ। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি অধিনায়কের। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। এরপর মুশফিক ও লিটন মিলে পাকিস্তানি বোলারদের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করেন। ৪১তম ওভারের তৃতীয় বলে লিটনের একটি সিঙ্গেলের ওপর ভর করে বাংলাদেশের লিড ২০০ রান পার হয়। দুজনে মিলে প্রথম সেশনে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে যান। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৪৯ রানে, যা লাঞ্চের পর লিটন ও মুশফিকের জোড়া ফিফটিতে আরও পাহাড়সম সংগ্রহের দিকে এগোচ্ছে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowBangladesh vs Pakistan 2nd TestCricket News BDLitton Das RecordLitton Das Twin FiftyMushfiqur Rahim 30th FiftySports Newsখেলাধুলার খবরবাংলাদেশ বনাম পাকিস্তান টেস্টমুশফিকুর রহিমলিটন দাসের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

কুৎসিত হারের জন্য দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন
অন্যান্য খেলা

এশিয়ান গেমসে চরম লজ্জার হার: দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ সালাউদ্দিনের

অক্টোবর ৩, ২০২৬
সাইফ-তামিম-লিটন মিলেও ১ রান পায়নি বাংলাদেশ
ক্রিকেট

সাইফ-তামিম-লিটন মিলেও ১ রান পায়নি বাংলাদেশ

অক্টোবর ৩, ২০২৬
রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে
খেলা

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

সেপ্টেম্বর ২২, ২০২৬
পরবর্তী পোস্ট
বিশ্বকাপের আগে মেসির গোপন ‘ডাবল ট্রেনিং’ নিয়ে মুখ খুললেন ডি পল

বিশ্বকাপের আগে মেসির গোপন ‘ডাবল ট্রেনিং’ নিয়ে মুখ খুললেন ডি পল

স্কোয়াড ঘোষণার আগে আবেগঘন নেইমার

স্কোয়াড ঘোষণার আগে আবেগঘন নেইমার

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা নিয়ে রণক্ষেত্র টাইগারপাস

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা নিয়ে রণক্ষেত্র টাইগারপাস

প্রস্তাবিত সংবাদ

তৃতীয় কেমো শেষ, সামিয়ার প্রার্থনা এখন একটাই

তৃতীয় কেমো শেষ, সামিয়ার প্রার্থনা এখন একটাই

অক্টোবর ৪, ২০২৬
বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

অক্টোবর ৪, ২০২৬
সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ

সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ

অক্টোবর ৪, ২০২৬
"জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে ত্বকের রোগ! সুরক্ষায় যা বলছেন গবেষকরা।"  বিস্তারিত : #BanglaFlow #SkinCareTips #ClimateHealth

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ত্বকের রোগ

অক্টোবর ৩, ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

অক্টোবর ৩, ২০২৬
ওয়ালটনে ইনচার্জ ও ম্যানেজার পদে চাকরি

ওয়ালটনে ইনচার্জ ও ম্যানেজার পদে চাকরি

অক্টোবর ৩, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (106)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (991)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,179)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,181)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (193)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • তৃতীয় কেমো শেষ, সামিয়ার প্রার্থনা এখন একটাই অক্টোবর ৪, ২০২৬
  • বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ অক্টোবর ৪, ২০২৬
  • সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ অক্টোবর ৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান