লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: শীত বিদায় নিচ্ছে, কিন্তু প্রকৃতি এখনো পুরোপুরি উষ্ণ হয়নি। দিনে তাপমাত্রা বাড়লেও রাতে হুট করে কমে যাচ্ছে। এই ঋতু পরিবর্তনের সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় তারা সহজেই অসুস্থ হতে পারে। তাই তাদের পোশাক, খাবার ও ঘুমের অভ্যাসে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শীতে ব্যবহৃত খুব ভারী পোশাক এখন আর প্রয়োজন নেই, তবে রাতে হালকা শীতের জন্য সতর্ক থাকতে হবে। দিনের বেলা পাতলা পোশাক এবং রাতে আবহাওয়া বুঝে কিছুটা ভারী পোশাক পরানো উচিত। এ সময় বাইরের খাবার ও জঙ্ক ফুড পরিহার করে ঘরে তৈরি পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। এ ছাড়া শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি; তাই স্ক্রিন টাইম কমিয়ে দ্রুত ঘুমানোর অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






