লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: ভ্যালেন্টাইনস উইকের চতুর্থ দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পালিত হয়েছে ‘টেডি ডে’। ভালোবাসার সপ্তাহে চকোলেটের মিষ্টি স্বাদ পেরিয়ে সম্পর্কের উষ্ণতা ছড়াতেই এই দিবস। মনোবিজ্ঞানীদের মতে, টেডি বিয়ার কেবল একটি খেলনা বা জড়বস্তু নয়; বরং এটি স্বস্তি, নিরাপত্তা ও পরম নির্ভরতার প্রতীক। প্রিয় মানুষ দূরে থাকলেও এই নরম পুতুলটি তার অস্তিত্বের জানান দেয়।
বাজারে বিভিন্ন রঙের টেডি বিয়ারের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। যেমন—লাল রঙের টেডি গভীর ভালোবাসা, গোলাপি বন্ধুত্ব ও স্নেহ, নীল সাগরের মতো গভীরতা, সাদা পবিত্রতা এবং কমলা রঙের টেডি অভিমান ভাঙানোর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। শুধু প্রেমিক-প্রেমিকা নয়, বাবা-মেয়ে বা বন্ধুদের মধ্যেও ভালোবাসার বার্তা হিসেবে এই উপহার আদান-প্রদান হতে পারে।
বাংলাফ্লো/এফআইআর






