বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: জুলাই বিপ্লবের শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের হাতে রাজধানীর লালমাটিয়ায় একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দকৃত এই ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন। সরকার শহীদ পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
বাংলাফ্লো/এফআইআর






