বিনোদন ডেস্ক
ঢাকা: তারকা জুটি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের ১০ বছরের প্রেমের সমাপ্তি ও বিবাহবিচ্ছেদের ঘোষণার পর শোবিজ অঙ্গন যখন তোলপাড়, ঠিক তখনই আকস্মিকভাবে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ সাফা কবিরের পুরোনো ছবি ও পোস্ট নিয়ে জোর চর্চা শুরু করেছেন।
মূলত প্রীতম ও শেহতাজের প্রেমের শুরু থেকে ২০২২ সালের বিয়ের অনুষ্ঠান পর্যন্ত তাদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে ছায়ার মতো পাশে ছিলেন সাফা কবির। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত তাদের জমকালো বিয়ের আসরে সাফার নাচ ও আনন্দঘন উপস্থিতি তখন ভাইরাল হয়েছিল। এমনকি প্রীতম-শেহতাজের প্রায় প্রতিটি আড্ডা ও ভ্রমণের ছবিতেই দেখা যেত সাফা কবিরকে।
বিচ্ছেদের ঘোষণার পর দুই তারকার প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি অনেকে সাফার কোনো প্রতিক্রিয়া না দেখে নানা জল্পনা-কল্পনা তৈরি করছেন। তবে এই বিচ্ছেদ একান্তই প্রীতম ও শেহতাজের নিজস্ব ও পারস্পরিক সিদ্ধান্ত বলে তারা স্পষ্ট বিবৃতিতে জানিয়েছেন এবং কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











