রবিবার, আগস্ট ২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম খেলা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যারা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২৬
খেলা, ফুটবল
0
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যারা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যারা

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শেষ বাঁশির আগ পর্যন্ত থামেনি হিসাব-নিকাশ। একসঙ্গে চলা ম্যাচগুলোর প্রতিটি গোল যেন নতুন করে লিখেছে পয়েন্ট টেবিলের গল্প। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে কোথাও আনন্দের বিস্ফোরণ, কোথাও নেমে এসেছে হতাশার ছায়া। নাটকীয় এই রাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলো, আবার কিছু ইউরোপীয় পরাশক্তির জন্য শুরু হচ্ছে আরও কঠিন পথচলা।

শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দলের—আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে। জয়ের ধারায় ছিল বায়ার্ন মিউনিখও। পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জিতে জার্মান জায়ান্টরা নিশ্চিত করেছে নিজেদের অবস্থান। অন্যদিকে নাটকীয় পতন হয়েছে রিয়াল মাদ্রিদের। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপসেরা বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। ফলে রেকর্ড চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্লে-অফে।

বিদায়ের একেবারে কিনারায় দাঁড়িয়েও অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা প্লে-অফ নিশ্চিত করে। জোসে মরিনহোর দলও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। ৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। শেষ ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে তারা অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস ও আটালান্টার মতো দলগুলোকেও যেতে হচ্ছে প্লে-অফের কঠিন পথ বেয়ে।

আগেই বিদায় নিশ্চিত হওয়া কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ন সা-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয়: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আটালান্টা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: BarcelonaBayern MunichBenficaChampions LeagueFootball NewsPSGReal MadridUCLফুটবল সংবাদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি
খেলা

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ
খেলা

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ

জুলাই ৩১, ২০২৬
বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
খেলা

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

জুলাই ৩০, ২০২৬
পরবর্তী পোস্ট
ঢাকা ছাড়লেন কোচ ফিল সিমন্স

ঢাকা ছাড়লেন কোচ ফিল সিমন্স

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন মুস্তাফিজ

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন মুস্তাফিজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা

প্রস্তাবিত সংবাদ

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আগস্ট ২, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬
ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

আগস্ট ২, ২০২৬
রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

আগস্ট ২, ২০২৬
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,926)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (482)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার আগস্ট ২, ২০২৬
  • শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আগস্ট ২, ২০২৬
  • ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির আগস্ট ২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান