ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ তাদের স্মল বিজনেস বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘রিলেশনশিপ এক্সিকিউটিভ (আরই)’ পদে কর্মী খুঁজছে। অভিজ্ঞতা ছাড়াই স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই, তাই নতুনরাও ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন। তবে ক্লায়েন্ট এবং অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দক্ষ হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
এটি একটি চুক্তিভিত্তিক চাকরি। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
একনজরে ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি।
পদের নাম: রিলেশনশিপ এক্সিকিউটিভ (আরই) – স্মল বিজনেস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে; সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৬।
বাংলাফ্লো/এফআইআর






