বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৬
আন্তর্জাতিক
0
লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। এই শপথের মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি পেলেন। এখন থেকে উচ্চকক্ষ থেকেও লন্ডনের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে লন্ডনের মেয়র হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন সাদিক খান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরিবারের সদস্য ও কয়েকজন লেবার এমপির উপস্থিতিতে তিনি এই ঐতিহ্যবাহী শপথ গ্রহণ করেন। একই দিন লেবার পার্টির আরেক নতুন সদস্য লর্ড রবার্তো নেরিও শপথ নেন।

লন্ডনের টুটিং এলাকায় সাদিক খানের জন্ম এবং সেখান থেকেই তিনি টানা ১১ বছর এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার সেই টুটিংয়েরই ‘লর্ড’ বা ‘পিয়ার’ হলেন তিনি। রাজনীতিতে আসার আগে তিনি মানবাধিকার আইন নিয়ে কাজ করতেন। পরবর্তীতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারে মন্ত্রী ও পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র নির্বাচিত হন সাদিক খান। ২০০০ সালে বর্তমান মেয়র ব্যবস্থা চালুর পর থেকে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে আছেন। লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে করোনা মহামারি ও সন্ত্রাসী হামলার মতো কঠিন সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি মর্যাদাপূর্ণ ‘নাইট’ উপাধিও পেয়েছিলেন।

‘পিয়ার’ উপাধি পাওয়াকে নিজের জন্য বড় সম্মান হিসেবে দেখছেন সাদিক খান। তিনি বলেন, এই দেশ ও রাজধানী তাকে সাধারণ এক জীবন থেকে লন্ডনের মেয়র হওয়ার সুযোগ করে দিয়েছে। মেয়র থাকাকালীন প্রাথমিক স্কুলের সব শিশুর জন্য বিনামূল্যে খাবার নিশ্চিত করা, শহরের বাতাস পরিষ্কার করা, গণপরিবহন উন্নত করা এবং তরুণদের জন্য সুযোগ তৈরির মতো কাজগুলোর কথা তুলে ধরেন তিনি। সবার জন্য একটি সুন্দর, নিরাপদ ও সবুজ শহর গড়ার কাজ তিনি চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন।

হাউস অব লর্ডসের সদস্য হলেও নিয়মের কারণে সাদিক খানকে লন্ডনের মেয়রের পদ ছাড়তে হচ্ছে না। তিনি একই সঙ্গে মেয়র ও লর্ড হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তার বর্তমান মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত চলবে। তবে চতুর্থ মেয়াদেও তিনি এই পদে লড়বেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি।

অতীতে হাউস অব লর্ডস প্রথা তুলে দেওয়ার পক্ষে কথা বললেও এখন নিজেই এই পদে আসীন হওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন সাদিক খান। তা সত্ত্বেও, ব্রিটিশ রাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখতে এই উপাধি তাকে দারুণ এক সুযোগ করে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowBritish PoliticsHouse of LordsInternational News BDLabour Party UKLondon MayorLord Khan of TootingSadiq KhanUK Parliamentআন্তর্জাতিক সংবাদযুক্তরাজ্যলন্ডনের মেয়রলেবার পার্টিসাদিক খানহাউস অব লর্ডস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ
আন্তর্জাতিক

আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০
আন্তর্জাতিক

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

সেপ্টেম্বর ১৬, ২০২৬

প্রস্তাবিত সংবাদ

লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ

আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

সেপ্টেম্বর ১৬, ২০২৬
শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (982)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,149)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,136)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান