বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই—পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলাদেশ
0
মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই—পররাষ্ট্র উপদেষ্টা

মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই—পররাষ্ট্র উপদেষ্টা

0
শেয়ার হয়েছে
9
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি 

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নাম বা মুক্তিবাহিনীর অবদানের কথা উল্লেখ না থাকায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মন্তব্য করেছেন, যারা মুক্তিযুদ্ধকে কেবল ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’ হিসেবে দেখানোর চেষ্টা করেন এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকার করেন, তাদের সামরিক ইতিহাস বা সামরিক বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কড়া মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতীয় সামরিক ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের লেখাতেই স্পষ্ট উল্লেখ আছে যে, মুক্তিযোদ্ধাদের সক্রিয় প্রতিরোধ পাকিস্তানি বাহিনীকে আগেই দুর্বল করে দিয়েছিল। তাদের (ভারতীয় বিশেষজ্ঞদের) মতেই, মুক্তিযোদ্ধাদের সেই ভূমিকা না থাকলে ভারতের পক্ষে ১৯৭১ সালের বিজয় অর্জন করতে আরও দীর্ঘ সময় লাগত এবং ভারতীয় সেনাদের প্রাণহানিও অনেক বেশি হতো।”

তিনি আরও বলেন, জুন মাস থেকেই মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে পাকিস্তানি বাহিনীকে নাস্তানাবুদ করতে শুরু করেন, যা পরবর্তীতে ভারতের সামরিক অভিযানের পথ সুগম করে। “ইতিহাসের সত্য বদলানো যায় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া এই বিজয় সম্ভব ছিল না,” যোগ করেন তিনি।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিজয় দিবসকে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেন এবং ভারতীয় সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একইভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তার বার্তায় যুদ্ধটি কোথায় ও কার সঙ্গে হয়েছিল, তা উল্লেখ করেননি। বাংলাদেশের নাম ও মুক্তিবাহিনীর প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় বাংলাদেশে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

তৌহিদ হোসেন বলেন, এটি নতুন কিছু নয়। তিনি বলেন, “আমি নিজে ভারতে দীর্ঘদিন কাজ করেছি। তারা অনেক সময়ই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। কলকাতায় এই দিনটি অনেক ক্ষেত্রে ‘ইস্টার্ন কমান্ড দিবস’ হিসেবে পালন করা হয়। তারা মনে করে পাকিস্তানের বিরুদ্ধে শুধু তাদের সেনাবাহিনীই বিজয় অর্জন করেছে। কিন্তু সত্য হলো, পাকিস্তানের বিরুদ্ধে তারা জয়ী হয়েছিল মুক্তিযোদ্ধাদের সহায়তায়।”

তবে রাজনৈতিক নেতাদের এমন আচরণের ভিড়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিবারের মতো এবারও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন তৌহিদ হোসেন।
বাংলাফ্লো/এফআইআর

Tags: 1971 WarIndia Bangladesh RelationsMilitary HistoryMukti BahiniNarendra ModiTouhid HossainVictory Day 1971তৌহিদ হোসেনমুক্তিযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বাংলাদেশ

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ
বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ
বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট
সর্ষের তেল মেখে রোদে পুড়ে কালো! ‘রইদ’র জন্য তুষির ঝুঁকি

সর্ষের তেল মেখে রোদে পুড়ে কালো! ‘রইদ’র জন্য তুষির ঝুঁকি

বিশ্বমঞ্চে বাংলা সিনেমার জয়জয়কার: নেদারল্যান্ডসে লড়বে ‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’

বিশ্বমঞ্চে বাংলা সিনেমার জয়জয়কার: নেদারল্যান্ডসে লড়বে ‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’

দাঁতে গোলাপ, হাতে পিস্তল:‘বরবাদ’-এর চেয়েও ভয়ংকর ভায়োলেন্স?

দাঁতে গোলাপ, হাতে পিস্তল:‘বরবাদ’-এর চেয়েও ভয়ংকর ভায়োলেন্স?

প্রস্তাবিত সংবাদ

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

সেপ্টেম্বর ১৬, ২০২৬
শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার: পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক পরিপূরক

ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার: পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক পরিপূরক

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজ লাইক বাড়ানোর সুবিধা চিরতরে বন্ধ করল মেটা

সেপ্টেম্বর ১৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (979)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,149)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,136)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান