সোমবার, মার্চ ২৩, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

হ্যালোইনের মিষ্টির দামে আগুন, কমেছে চকলেটে কোকো

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

এবারের হ্যালোইনেও মিষ্টিপ্রেমীদের খরচ বাড়তে যাচ্ছে। আগের বছরের তুলনায় এবার চকলেটজাত মিষ্টির পরিমাণ কমে গেছে এবং দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। কোকো বিন বা কাকাও বীজের মূল্যবৃদ্ধির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্রাউন্ডওয়ার্ক কলাবরেটিভের এক বিশ্লেষণে দেখা গেছে, চলতি মৌসুমে হ্যালোইনের মিষ্টির দাম গত বছরের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে, যা সামগ্রিক মুদ্রাস্ফীতির চারগুণ। ২০২৪ সালে হ্যালোইন মিষ্টির দাম বৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ১ শতাংশ। কিন্তু ২০২৫ সালে এসে হঠাৎ দাম বৃদ্ধির ফলে অনেকেই কম দামে বিকল্প মিষ্টি যেমন গামি বা ক্যান্ডি বেছে নিচ্ছেন।

ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আমেরিকানরা হ্যালোইনের মিষ্টিতে খরচ করেছেন প্রায় ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। চকলেট প্রস্তুতকারকদের মতে, কোকো বীজের দাম গত বছর বিশ্ববাজারে ১৭৮ শতাংশ বেড়েছে। এর আগের বছরও দাম বেড়েছিল ৬১ শতাংশ। আফ্রিকার ঘানা ও আইভরি কোস্টে জলবায়ু পরিবর্তনের কারণে কোকো উৎপাদন কমে যাওয়াই এর মূল কারণ।

এস্কাজু চকলেটস নামের যুক্তরাষ্ট্রের একটি ছোট চকলেট কোম্পানি জানায়, তারা ল্যাটিন আমেরিকার ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে কোকো সংগ্রহ করে থাকে এবং এখন তাদের চারগুণ পর্যন্ত দাম দিতে হচ্ছে। এই বাড়তি খরচ মেটাতে তারা দোকানের ভাড়া কমাতে সস্তা এলাকায় স্থানান্তর করছে, ছোট আকারের হট চকলেট দিচ্ছে এবং বিকল্প মিষ্টিজাত পণ্য প্রচার করছে। অন্যদিকে বড় ব্র্যান্ডগুলোও প্যাকেট ছোট করছে, অর্থাৎ একই দামে কম পরিমাণ চকলেট বিক্রি করছে।

অর্থনীতিবিদ ডেভিড ব্রাঞ্চ বলেন, অনেক কোম্পানি এখন কম কোকো এবং বেশি চিনি ব্যবহার করছে, যেমন আগে ৭৫ শতাংশ কোকোযুক্ত বার এখন ৬৫ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। ফলে চকলেটের স্বাদও আগের তুলনায় হালকা মনে হবে। এদিকে তরুণ ভোক্তারা এখন গামি ও টক-মিষ্টি ক্যান্ডির প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। ফলে চকলেটের বিকল্প হিসেবে এগুলোর উৎপাদন বাড়ছে। গামি ক্যান্ডির বিক্রি গত বছর বেড়েছে ৭ শতাংশ। এছাড়া নতুন স্বাদের মিষ্টিও বাজারে আসছে—যেমন দারুচিনি টোস্ট স্বাদের কিটক্যাট, যা চকলেটের ব্যবহার কমিয়ে খরচ বাঁচাতে সহায়তা করছে।

ধারণা করা হচ্ছে, অন্তত আগামী ফেব্রুয়ারির ভালোবাসা দিবস পর্যন্ত চকলেটের দাম আগের মতোই উঁচু থাকবে। কারণ এখন বাজারে যে চকলেট বিক্রি হচ্ছে, তা ২০২৪ সালের দামি কোকো দিয়ে তৈরি। সব মিলিয়ে, এ বছরের হ্যালোইনে মিষ্টির ঝুড়িতে থাকবে কম চকলেট, বেশি ক্যান্ডি এবং অনেক বেশি দাম।

Tags: চকলেটহ্যালোইন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড

মার্চ ২০, ২০২৬
ঈদেও আল-আকসায় প্রবেশে ইসরায়েলি বাধা
আন্তর্জাতিক

ঈদেও আল-আকসায় প্রবেশে ইসরায়েলি বাধা

মার্চ ২০, ২০২৬
আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
আন্তর্জাতিক

আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

মার্চ ১৯, ২০২৬
পরবর্তী পোস্ট

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো 'শাপলা কলি'

মরক্কোতে জেন জি আন্দোলন: প্রায় আড়াই হাজার গ্রেপ্তার

শিয়ালের কামড়ে আহত ২২, পিটুনীতে শিয়ালের মৃত্যু

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০৩)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮৩)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২২)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৫)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত মার্চ ২১, ২০২৬
  • ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড মার্চ ২০, ২০২৬
  • ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বাজিমাত মার্চ ২০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান