সোমবার, আগস্ট ৩, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

ওজন কমিয়ে নিশোর ট্রান্সফরমেশন, চঞ্চলের চ্যালেঞ্জ!

'দম' এর মধ্য দিয়ে প্রথমবার এক ফ্রেমে চঞ্চল, নিশো ও পূজা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৫
বিনোদন
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত। ‘দম’ সিনেমার আয়োজনের মাধ্যমে আবারও শব্দটি শুনলো ঢালিউড সংশ্লিষ্টরা!

২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে শুটিং প্রস্তুতি, শিল্পী–কুশলী পরিচিতিসহ নানা তথ্য জানান সিনেমার প্রযোজক, পরিচালক।

‘দম’ সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক, অভিনেতা। প্রকাশ পেয়েছে তার ছবিও।

কেন সেখানে শুটিং? আর প্রস্তুতিই বা কেমন? জানতে চাইলে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন একসঙ্গে পাচ্ছি সেখানে, পাচ্ছি টেকনিক্যাল সাপোর্টও, সব মিলিয়ে কাজাখস্তানে শুটিং করা। আপনাদের দোয়া–আশীর্বাদ নিয়ে শুটিং শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিকূলতা পেরিয়ে একটা ভালো সিনেমা নির্মাণ করতে পারি।’

‘দম’ সিনেমার প্রযোজক এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে সবার দোয়া নিতেই আমাদের এ আয়োজন। আমরা এবার এক দমে সিনেমাটা শেষ করতে চাই। শুটিং শুরু করতে দেরি হলো কারণ এটা বেশ কঠিন একটা স্ক্রিপ্টের কাজ, তাই সিনেমাটার নির্মাণ প্রক্রিয়াও কঠিন। সিনেমাটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমরা যেন ঠিকমতো কাজটা শেষ করে দর্শকদের সামনে হাজির করতে পারি সেই দোয়া করবেন।’

আয়োজনে প্রথমেই নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন “দম” সিনেমার চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের সঙ্গে। সিনেমাটির আরেকজন চিত্রনাট্যকার রবিউল আলম রবি দেশের বাইরে থাকায় মহরতে উপস্থিত থাকতে পারেননি।

নির্মাতার মতে, ’সিনেমা নির্মাণের প্রথমেই দরকার হয় একটা ভালো চিত্রনাট্য। আর “দম” যেহেতু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, তাই মূল ঘটনাটার কতটা রাখা যাবে কতটা রাখা সম্ভব নয়, এর সঙ্গে কতটা ফিকশন যুক্ত করলে ভালো হবে বা চরিত্রগুলো কতটা বড় হবে–পুরো বিষয়টাই ছিল খুব কঠিন প্রক্রিয়া। সেগুলো একটু একটু করে ডেপলপ করা হয়েছে। শেষমুহূর্তে হয়তো আরও কিছু যোগ–বিয়োগ হতে পারে।’

২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’, সিনেমায় অভিনয় করবেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে। ‘দম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অনুষ্ঠানস্থলে পালকিতে করে আসেন এ অভিনেত্রী।

পূজা চেরী বলেন, ‘দম’ সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে এটা আমার অভিনয় জীবনের পুনর্জন্ম। আমি খুব এক্সাইটেড, এত ভালো একটা চিত্রনাট্য ও চরিত্র, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অনেকে বলতে পারেন এতগুলো সিনেমা করার পর কেন আমি এটা বলছি। “দম” দেখার পর হয়তো দর্শকা সেটা বুঝতে পারবেন। এই কাজের পর আমি নিজেকে আরও প্রুভ করতে পারব।

সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, ‘আমাকে শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বললেন রেদওয়ান রনি ভাই ফোন করবেন ‘দম’ সিনেমার জন্য। আমি তো দারুণ এক্সাইটেড। কিন্তু রনি ভাই আর ফোন করেন না। কয়েকদিন পর ফোন দিয়ে বললেন আমার অডিশন নিতে চান। আমিও খুব অ্যাকটিভ ছিলাম, কারণ আমি ‘দম’ সিনেমাটা করতে চাচ্ছিলাম। অডিশন দেয়ার পর তো আমি আরও টেনশনে! একটাই ভাবনা, কাজটাতে যুক্ত হতে পারব তো? যখন আমাকে জানানো হলো যে আমি চূড়ান্ত, ওই দুই–তিনদিন আমার কোনো কথা নেই, খাওয়া বন্ধের মতো, আমি যে কী খুশি হয়েছি এটা আমার সঙ্গে যারা ওই সময়ে ছিলেন তারা জানেন। এখন আমরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছি, জার্নিটা খুব ভালো লাগছে।

পূজা জানান, এটি তার আফরান নিশো, রেদওয়ান রনি, এসভিএফ আলফা–আই, চরকির সঙ্গে প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গে তিনি কাজ করেছেন তাও ছোট বেলায়। সব মিলিয়ে দারুণ লাগছে পূজার। সেই ভালো লাগা আর সবার দোয়া নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি। অভিনেত্রী এও জানিয়েছেন, ক্যামেরার সামনে মেক–আপ ছাড়াই নাকি অভিনয় করতে হবে তার।

‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সেলের মধ্যে আছেন তিনিও। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে। আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই নাকি প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরীর সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি।

অভিনেতা বলেন, প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় ওজন হয়েছিল ৯৫–৯৭ কেজি। ‘দম’ সিনেমার জন্য পরিচালক আমার ওজন করতে বলছেন ৭৫ কেজি। কিন্তু এক–দেড় মাসে ২০ কেজি ওজন কমানো সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমার ওজন ৮৩ কেজি।

শারীরিক পরিবর্তন না করতে মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ’সবাই অপেক্ষা করছে সিনেমাটি নিয়ে। আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। তার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন দম নিয়ে ‘দম’টা শেষ করতে পারি। ভিন্ন রকমের চ্যালেঞ্জিং চরিত্র করতে শিল্পীরা মুখিয়ে থাকে। এবার আমাদের এই সুযোগ করে দিয়েছে শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি। একেবারে নতুন গল্প নতুন চরিত্র। আমাদের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি করিনি। আর সে জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। আশা করি এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।

মহরত অনুষ্ঠানে চরকির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যিক–সাংবাদিক আনিসুল হক, শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গীতিকার কবির বকুল, প্রথম আলো–এর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, নির্মাতা শিহাব শাহীন, শঙ্খ দাশ গুপ্ত, তানিম নূর, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, পারশা মাহজাবীন এবং নির্মাতার পরিবারের সদস্যরা।

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহ প্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।

Tags: চঞ্চলদমনিশোপূজাপূজা চেরীমহরতরনিলিড বিনোদনসিনেমা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’
বিনোদন

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

আগস্ট ১, ২০২৬
আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না মানুষ—পরীমণি
বিনোদন

আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না মানুষ—পরীমণি

জুলাই ৩১, ২০২৬
ক্যাসিনোর বাইরে তরুণীর সঙ্গে ফ্রেমবন্দি আরিয়ান
বিনোদন

ক্যাসিনোর বাইরে তরুণীর সঙ্গে ফ্রেমবন্দি আরিয়ান

জুলাই ৩১, ২০২৬
পরবর্তী পোস্ট

বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন-ডলারের অর্থনীতির দেশ: তারেক রহমান

অস্ট্রেলিয়ার ১৭ বর্ষী ক্রিকেটারের মৃত্যু

ডেথ বল স্পঞ্জ: মহাসাগরে নতুন জীবের সন্ধান

প্রস্তাবিত সংবাদ

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আগস্ট ২, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬
ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

আগস্ট ২, ২০২৬
রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

আগস্ট ২, ২০২৬
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,926)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (482)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার আগস্ট ২, ২০২৬
  • শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আগস্ট ২, ২০২৬
  • ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির আগস্ট ২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান