সাউথ আফ্রিকার নিয়মিত টেস্ট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। চোট কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক ফিরেছেন টেস্ট দলে। নভেম্বরে তার নেতৃত্বে ভারতের বিপক্ষে দুইম্যাচের টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা।
গত সেপ্টেম্বরে প্রোটিয়াদের হয়ে ইংল্যান্ড সফরের তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পান বাভুমা। এরপর থেকে মাঠের বাইরে তিনি। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের প্রথম সিরিজেও দেখা যায়নি তাকে।
১৪ নভেম্বর লকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্টটি ২২ নভেম্বর গৌহাটিতে গড়াবে। লাল বলের সিরিজ শেষে ভারতের বিপক্ষেতিনটি ওয়ানডে ও পাচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইনা, ডেওয়াল্ড ব্রেভিস, জোবায়ের হামজা, টনি ডি জর্জি, কোরবিন বোস, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, সেনুরান মুত্তুস্বামী, কাগিসো রাবাদা, সাইমন হার্মার।


