মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি দাওয়া ভুলে সবার ভোটটা হতে দেয়া উচিত। দেশের স্বার্থে নির্বাচনের কোন বিকল্প নেই।
বুধবার ১৫ অক্টোবর ঠাকুগাঁওয়ের গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বী ও নারী সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনকে ভণ্ডুল করার জন্য একটি মহল কাজ করছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিভাজন না করে দেশকে বাঁচান।
দুদিন ধরে নিজ এলাকায় অবস্থান কালে জনসংযোগের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বক্তব্যে বলেন, গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন না করে দেশকে বাঁচানোর আহবান জানান তিনি।


