নোবেল শান্তি পুরস্কারের জন্য মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার অর্জনকে কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, ওবামা কিছুই করেননি এবং আমাদের দেশ ধ্বংস করেছেন। তিনি বলেন, তিনি এটি কিছু না করার জন্য পেয়েছেন। ওবামার হাতে এটি দিয়ে দেওয়া হয়েছে শুধু আমাদের দেশ ধ্বংস করার জন্য।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ৮টি যুদ্ধ শেষ করা তার হাতের কাজ। তবে এটি কোনো পুরস্কারের জন্য করেননি।
পুরস্কার ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার আগে ট্রাম্প অভিযোগ করেন, ওবামা যখন নোবেল পান, তখন তিনি মাত্র কয়েক মাস প্রেসিডেন্ট ছিলেন
২০০৯ সালে ওবামা তার প্রথম মেয়াদে মাত্র ৮ মাসের মাথায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার পান। তখন অনেককে এ খবর চমকায়। নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করে এটি ছিল অত্যন্ত আগাম এবং নোবেলকে উচ্চমানের রাখার আহ্বান।
ট্রাম্প আরও বলেন, ওবামাকে নোবেল দেওয়া হয়েছে শুধু আমাদের দেশ ধ্বংস করার জন্য। আমি ৮টি যুদ্ধ থামিয়েছি, যা আগে কখনও ঘটেনি। তবে তারা যা করার করুক। আমি এটা জানি আমি এটি পুরস্কারের জন্য করিনি। আমি করেছি বহু জীবন বাঁচানোর জন্য।
ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট ও নোবেল কমিটির প্রার্থী মূল্যায়ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
তিনি বিভিন্ন অর্জন ও ঘটনার কৃতিত্ব নিয়েছেন, প্রায়ই নিজের প্রভাব অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছেন। গত মাসে তিনি জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় নিজেকে প্রায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন বলে দাবি করেন। দাবি করেন তিনি ৭টি অশেষ যুদ্ধ শেষ করেছেন।
যদিও কিছু দীর্ঘদিনের বিরোধীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার অবদান ছিল, তবে তিনি যে অন্যান্য সংঘাতে বন্ধের উদ্যোগ নিয়েছেন, সেগুলোতে তার ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বিতর্কিত।


