বুধবার, আগস্ট ১২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

‘কখনোই নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫
- সেমি লিড, রাজনীতি
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

কখনোই নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

দীর্ঘ সাক্ষাৎকারে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়- জুলাই গণঅভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে। এটি মোটামুটি সব পক্ষই স্বীকার করে যে সেই সময়ে আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল। আবার আপনার দলের কোন কোন নেতা বা সমর্থক তারা এ অভ্যুত্থানের আপনাকে একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন?

তারেক রহমান বলেন, আমাকে আমি কখনোই এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই যে পাঁচই আগস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটির প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে।

‘আমি মনে করি জুলাই-আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে। আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে, গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন। আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে। এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল-মত নির্বিশেষে, শ্রেণি-বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ।’

বিবিসি বাংলা তখন জানতে চায়- যখন আন্দোলনটা চলছিল তখন যে আন্দোলনের ছাত্র নেতৃত্ব ছিল তাদের সাথে আপনার কতটা যোগাযোগ ছিল? আপনার দলের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ ছিল দলের নেতাকর্মীদের সাথে। অন্যদের সাথে আপনার কতটা যোগাযোগ ছিল?

তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবেই আমি যেহেতু বাইরে থেকে কাজ করছি আমাকে যোগাযোগটা অনলাইনের মাধ্যমে রাখতে হয়েছে এবং সেই দিনগুলোতে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টেলিফোন সিস্টেম বা অনলাইন সিস্টেমের কি অবস্থা করেছিল স্বৈরাচার। আপনি যোগাযোগের যেটি কথা বলেছেন, এই যোগাযোগটি প্রত্যক্ষ-পরোক্ষ বিভিন্নভাবে আমাদেরকে করতে হয়েছে। বিভিন্ন মাধ্যমে করতে হয়েছে। যোগাযোগটা যে সবসময় থেকেছে তা নয়। প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করেছি আমরা।

বিবিসি বাংলা তখন জানতে চায়- এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটির পরে এটার কৃতিত্ব কার সেটা নিয়ে বিভিন্ন পক্ষ দাবি করেছে। তাতে কি আপনার মনে হয় যে এর ফলে বিভিন্ন পক্ষের যে সংকীর্ণ স্বার্থ পূরণের চেষ্টা সেটাই একটু বেশি প্রকট হয়েছে? এবং এখানে বিএনপির আসলে কোনো দায় আছে কিনা?

এর উত্তরে তারেক রহমান বলেন, দেখুন ব্যাপারটা আমরা যদি একটু অন্যভাবে দেখি, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলন, মানুষের এই আত্মত্যাগ। সাধারণত কোন রাজনৈতিক আন্দোলনে, স্বৈরাচারী বিরোধী আন্দোলনে শিশু হত্যা হয় না, শিশু শহীদ হয় না, শিশু মৃত্যুবরণ করে না। বাট আমরা দেখেছি এই আন্দোলনে স্বৈরাচারের এই আন্দোলনে যতটুকু আমার মনে আছে প্রায় ৬৩ জন শিশু শহীদ হয়েছে, মারা গিয়েছে।

আমি আগেই বলেছি আপনার আগের প্রশ্নের উত্তরে, যে এই আন্দোলনের ক্রেডিট দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণের, কোনো একটি রাজনৈতিক দলের নয়। অনেকে হয়তো অনেক কিছু বলে থাকতে পারেন, ডিমান্ড করতে পারেন, সেটি তাদের অবস্থান। আমি বা আমার দলের অবস্থান হচ্ছে আন্দোলন হয়ে গিয়েছে, আন্দোলনে জনগণ সফলতা লাভ করেছেন।

তারেক রহমান বলেন, আন্দোলনের স্বাভাবিকভাবেই দুটি পক্ষ আছে। একটি পক্ষ হচ্ছে মানুষ শহীদ হয়েছে। ২ হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে আন্দোলনে। আবার আরেকটি পক্ষ হচ্ছে প্রায় ৩০ হাজারের মতো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়ে গিয়েছেন। আমার মনে হয় আমাদের উচিত হবে এখন, আমাদের সকলের উচিত হবে রাষ্ট্রসহ সরকারসহ রাজনৈতিক দলগুলোর যার যতটুকু সম্ভব সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানো। যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায়, যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো, তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো।

Tags: জুলাই আন্দোলনতারেক রহমানমাস্টারমাইন্ড
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে আলোচনায় শীর্ষে রিজভী
বাংলাদেশ

বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে আলোচনায় শীর্ষে রিজভী

আগস্ট ১০, ২০২৬
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা
বাংলাদেশ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের কড়া সমালোচনা মান্নার
বাংলাদেশ

সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের কড়া সমালোচনা মান্নার

আগস্ট ৯, ২০২৬
পরবর্তী পোস্ট

নির্বাচনে অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী পদ প্রশ্নে তারেক রহমানের উত্তর

বিসিবি নির্বাচন: জানার আছে যা কিছু

খালেদা জিয়া ও স্ত্রী-কন্যার রাজনীতি নিয়ে যে ইঙ্গিত তারেক রহমানের

প্রস্তাবিত সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আগস্ট ১২, ২০২৬
ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন

ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন

আগস্ট ১২, ২০২৬
শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

আগস্ট ১২, ২০২৬
india-wary-of-three-muslim-nations-military-pact

তিন মুসলিম দেশের সামরিক চুক্তি নিয়ে সতর্ক ভারত

আগস্ট ১২, ২০২৬
হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট আন্দ্রাস বাকা

হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট আন্দ্রাস বাকা

আগস্ট ১২, ২০২৬
কলম্বিয়ায় ৭০ বারের বেশি আফটারশক,নিহত বেড়ে ২৫৪

কলম্বিয়ায় ৭০ বারের বেশি আফটারশক,নিহত বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (53)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (917)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (426)
  • খেলা (423)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (96)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (334)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,989)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (62)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,059)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (489)
  • লাইফস্টাইল (165)
  • শিক্ষা (182)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আগস্ট ১২, ২০২৬
  • ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন আগস্ট ১২, ২০২৬
  • শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি আগস্ট ১২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান