মঙ্গলবার, মে ৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আদেশ বাতিল করল আদালত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রচেষ্টা শুক্রবার (৩ অক্টোবর) দ্বিতীয়বারের মতো আদালতে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। বোস্টনভিত্তিক ফার্স্ট সার্কিট কোর্ট অব আপিলস এই রায়ে ট্রাম্পের অভিবাসন নীতির মূল অংশে বড় আঘাত হেনেছে। এখন এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি সম্ভবত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে হবে।

সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিন বিচারপতির এই বেঞ্চটি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্য ও অভিবাসী অধিকারকর্মীদের পক্ষে দেওয়া পূর্ববর্তী আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখে। এই নিষেধাজ্ঞার ফলে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি সারা দেশে কার্যকর হতে পারেনি।

ট্রাম্পের এই আদেশটি ২০২৫ সালের ২০ জানুয়ারি, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরার প্রথম দিন জারি করা হয়। এতে বলা হয়, অন্তত একজন মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) পিতা-মাতা না থাকলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব স্বীকৃতি দেওয়া হবে না।

ফার্স্ট সার্কিটের বিচারক ডেভিড ব্যারন রায়ে বলেন, ট্রাম্পের এই আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী লঙ্ঘন করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হবেন।

তিনি বলেন, আমাদের ১০০ পৃষ্ঠার রায়ের দৈর্ঘ্য দেখে যেন কেউ না ভাবে এই প্রশ্নটি জটিল ছিল। আসলে তা নয়— হয়তো এজন্যই শতাব্দীরও বেশি সময় ধরে সরকারের কোনো শাখা এমনভাবে আমেরিকানদের জন্মসূত্রে নাগরিকত্ব অস্বীকারের চেষ্টা করেনি।

ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের নিয়োগপ্রাপ্ত আরও দুই বিচারক এই মতামতে একমত হন।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেছেন, আদালত ১৪তম সংশোধনী ভুলভাবে ব্যাখ্যা করেছে।
তিনি এক বিবৃতিতে বলেন, আমরা সুপ্রিম কোর্টে ন্যায়বিচার পাব বলে আশাবাদী।

এই রায়টি এসেছে বোস্টনের বিচারক লিও সরোকিন ও নিউ হ্যাম্পশায়ারের বিচারক জোসেফ লাপ্লান্টের দেওয়া পূর্ববর্তী রায়ের পরিপ্রেক্ষিতে। তারা এ বছর পৃথক মামলায় ট্রাম্পের আদেশ কার্যকরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

এর আগে, ২০২৫ সালের জুলাইয়ে সান ফ্রান্সিসকোভিত্তিক নবম সার্কিট কোর্ট অব আপিলস একইভাবে জাতীয় পর্যায়ে আদেশটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে। সেই আদালতও রায়ে বলেছিল, ট্রাম্পের আদেশ ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ধারাকে লঙ্ঘন করছে।

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে সুপ্রিম কোর্টে ওই দুটি মামলার আপিল করেছে। যদি আদালত শুনানিতে রাজি হয়, তাহলে এটি হবে দ্বিতীয়বারের মতো এই ইস্যুটি সর্বোচ্চ আদালতে ওঠা।

এর আগে জুন মাসে সুপ্রিম কোর্ট ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় রায় দিয়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করেছিল, যাতে তারা ট্রাম্পের নীতিগুলোর ওপর জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা দিতে না পারেন।

তবে সে সময় সুপ্রিম কোর্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আদেশটির বৈধতা নিয়ে কোনো মত দেয়নি। বরং নিচের আদালতগুলোকে নির্দেশ দেয়, তারা যেন নিষেধাজ্ঞার পরিধি পুনর্বিবেচনা করে।

এর ফলে ট্রাম্পের আদেশটি আংশিকভাবে কার্যকর হওয়ার সুযোগ তৈরি হলেও, নিম্ন আদালতগুলো বারবার নতুন করে জাতীয় পর্যায়ে আদেশটি স্থগিত করেছে।

Tags: জন্মসূত্রে নাগরিকত্ববাতিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসীমিত করার আদেশ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিজেপির জয়কে 'অনৈতিক' ও 'ভোট লুট' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক

বিজেপির জয়কে ‘অনৈতিক’ ও ‘ভোট লুট’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৫, ২০২৬
মমতাকে হারিয়ে ভবানিপুরে শুভেন্দুর জয়
আন্তর্জাতিক

মমতাকে হারিয়ে ভবানিপুরে শুভেন্দুর জয়

মে ৫, ২০২৬
লিউইয়াং শহরে হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় ভয়াবহ দুর্ঘটনা
আন্তর্জাতিক

লিউইয়াং শহরে হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় ভয়াবহ দুর্ঘটনা

মে ৫, ২০২৬
পরবর্তী পোস্ট

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানা তাকাইচি

খাগড়াছড়িতে সড়ক অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার

উইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল গিলের ভারত

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৮)
  • অন্যান্য খেলা (৩৩)
  • অপরাধ (৬১)
  • অর্থনীতি (৯৯)
  • আদালত (৮৯)
  • আন্তর্জাতিক (৬৯২)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৪০৬)
  • খেলা (২৮৬)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৭১)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮২)
  • ধর্ম ও জীবন (২৩)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৫৫)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৪)
  • বাংলাদেশ (১,৫৬৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫১)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৯)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৪)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৮৫১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৪৮)
  • রাজনীতি (৪৬৭)
  • লাইফস্টাইল (১৩২)
  • শিক্ষা (১৪৮)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৪)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News BD Jamaat-e-Islami Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিজেপির জয়কে ‘অনৈতিক’ ও ‘ভোট লুট’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মে ৫, ২০২৬
  • মেটা সাপোর্টের ভুয়া ই-মেইলে হারাতে পারেন ফেসবুকের নিয়ন্ত্রণ মে ৫, ২০২৬
  • প্রতিদিন এক কোয়া কাঁচা রসুনেই দূরে থাকবে নানা রোগ মে ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান