বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

চায়না আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ২০২৫: বিশ্বকৃষির সেতুবন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, কৃষি
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

চীনের উহান শহরে ২৬ এবং ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কৃষিযন্ত্র প্রদর্শনী। প্রায় ২ লাখ ২০ হাজার বর্গমিটার আয়োজনে অংশ নেবে ২ হাজার ২০০ দেশি-বিদেশি প্রতিষ্ঠান।

চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বিশ্বকৃষি বিকাশের প্রেক্ষাপটে এমন কিছু আয়োজন আছে, যেগুলো বৈশ্বিক প্রভাব বিস্তারে বিশেষ ভূমিকা রাখে। এর মধ্যে অন্যতম হলো চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন (সিআইএএমই)।

আন্তর্জাতিক প্রদর্শনীটি বিশ্বের শীর্ষ কৃষিযন্ত্র নির্মাতা, উদ্ভাবক ও বিশেষজ্ঞদের সমাবেশ ঘটাবে এক মঞ্চে। প্রায় ২ লাখ ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এবং ২ হাজার ২০০ প্রদর্শক প্রতিষ্ঠান নিয়ে আবার জমবে মেলা বিশ্বকৃষির যন্ত্রপাতি নিয়ে।

অগ্রযাত্রার ঐতিহ্য-

সিআইএএমই-এর সূচনা হয়েছিল ১৯৫০-এর দশকে, তখন এর নাম ছিল ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোডাক্টস অর্ডারিং ফেয়ার। ২০১১ সাল থেকে প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে—

· চায়না এগ্রিকালচারাল মেশিনারি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন (সিআইএএমই),
· চায়না এগ্রিকালচারাল মেকানাইজেশন অ্যাসোসিয়েশন (সিএএমএ),
· এবং চায়না অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স (সিএএএমএম)।

ঐতিহাসিক ঐতিহ্যকে ধারণ করলেও, সিআইএএমই ক্রমাগত আন্তর্জাতিকীকরণ ও প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

সিআইএএমই- এর বিশেষত্ব হলো, এটি বীজ থেকে ফসল উৎপাদনের পুরো প্রক্রিয়ার যান্ত্রিক ব্যবহার নিশ্চিত করে। চাষাবাদ, বপন, চারা উৎপাদন, রোপণ, সার প্রয়োগ, ফসল সুরক্ষা, কাটা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, সেচ, পশুখাদ্য সংগ্রহ, সব ধাপের যন্ত্রপাতি এখানে প্রদর্শিত হয়।

চীনের উহান শহরে ২৬ এবং ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় কৃষিযন্ত্র প্রদর্শনী।

এছাড়া সবজি, ফলের বাগান, চা ও কন্দজাত ফসলের যন্ত্রপাতি এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় কৃষি যান্ত্রিকীকরণের সমাধান সিআইএএমই-কে বৈশ্বিক কৃষির জন্য আরও প্রাসঙ্গিক করে তুলেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার কৃষিযন্ত্র ও ডিজিটাল কৃষি সমাধান এই প্রদর্শনীর মূল আকর্ষণ। স্মার্ট ট্রাক্টর, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্র এবং সম্পূর্ণ প্রক্রিয়ার যান্ত্রিকীকরণ কৃষিকে নতুন মাত্রায় রূপান্তর করছে। এটি ভবিষ্যতমুখী কৃষির এক সুস্পষ্ট উদাহরণ।

বৈশ্বিক অংশগ্রহণ-

আয়োজকরা চ্যানেল আইকে জানিয়েছেন (সিআইএএমই) ২০২৫ আবারও শক্তিশালী আন্তর্জাতিক উপস্থিতি নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জাপান, কোরিয়া, ভারতসহ বহু দেশের প্রদর্শকরা চীনের শীর্ষ কৃষিযন্ত্র নির্মাতাদের সঙ্গে যোগ দেবে। সহস্রাধিক দেশি-বিদেশি দর্শক, যার মধ্যে থাকবে কৃষি সমবায়, গবেষণা প্রতিষ্ঠান, পুনর্বাসন সংস্থা, ডিলার এবং আন্তর্জাতিক সমিতি এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।

গত বছর যেমন এগ্রিইভোলুসন সামিট এবং রিছিএএমএ এনুয়্যাল মিটিং-এ ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন, তেমনি এবারও সিআইএএমই হবে বৈশ্বিক সংযোগ ও সহযোগিতার কেন্দ্রবিন্দু এবং জ্ঞান, নীতি ও অংশীদারিত্বের প্ল্যাটফর্ম।

সিআইএএমই ২০২৫ এ অনুষ্ঠিত হবে একাধিক আন্তর্জাতিক ফোরাম, যার মধ্যে রয়েছে—

· এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক টেকসই কৃষি যান্ত্রিকীকরণ ফোরাম
· চীন-ভারত কৃষিযন্ত্র বাণিজ্য ও সহযোগিতা ফোরাম
· চীন-স্পেন-ইতালি কৃষি-যান্ত্রিকীকরণ ও উদ্যানতত্ত্ব ফোরাম
· পশুপালন যন্ত্রপাতি বিষয়ক ফোরাম
· ফল ও সবজি যান্ত্রিকীকরণ ফোরাম

এসব আয়োজন সরকারী প্রতিনিধি, ব্যবসায়ী, বিজ্ঞানী ও কৃষকদের নিয়ে ভবিষ্যতের টেকসই কৃষি ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা করবে।

কেন গুরুত্বপূর্ণ সিআইএএমই-

আজকের দিনে কৃষি একইসাথে দুটি বড় চ্যালেঞ্জের মুখে—

১) বর্ধিত জনসংখ্যার খাদ্য সরবরাহ নিশ্চিত করা,
২) জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো।

এই প্রেক্ষাপটে সিআইএএমই-এর মতো প্রদর্শনী হয়ে উঠে গুরুত্বপূর্ণ অনুঘটক। এখানে শুধু নতুন প্রযুক্তিই প্রদর্শিত হয় না, বরং সৃষ্টি হয় সীমান্ত পেরোনো অংশীদারিত্ব, জ্ঞান ভাগাভাগি ও উদ্ভাবন বিনিময়ের সুযোগ। এর প্রভাব প্রদর্শনী প্রাঙ্গণ থেকে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বের কৃষকদের কাছে, গবেষকদের কাছে ও নীতি-নির্ধারকদের কাছে।

Tags: চায়না অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্সচায়না আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীচায়না এগ্রিকালচারাল মেকানাইজেশন অ্যাসোসিয়েশনচায়না এগ্রিকালচারাল মেশিনারি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনবিশ্বকৃষির সেতুবন্ধনসিআইএএমই
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
আন্তর্জাতিক

পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ

আগস্ট ৪, ২০২৬
গাজায় সেনা প্রত্যাহার ‘ইয়েলো লাইন’ শর্তে আটকে দিল মার্কিন নেতৃত্বাধীন বোর্ড
আন্তর্জাতিক

গাজায় সেনা প্রত্যাহার ‘ইয়েলো লাইন’ শর্তে আটকে দিল মার্কিন নেতৃত্বাধীন বোর্ড

আগস্ট ৪, ২০২৬
যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘নতুন নিরাপত্তা সংকট’ তৈরির অভিযোগ কিমের
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘নতুন নিরাপত্তা সংকট’ তৈরির অভিযোগ কিমের

আগস্ট ৪, ২০২৬
পরবর্তী পোস্ট

সিরাজ-বুমরাহর তোপের পর ব্যাটেও ফুল ফোটাচ্ছে ভারত

পাকিস্তানকে ১২৯ রানে আটকে দিলেন মারুফা-নাহিদারা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

প্রস্তাবিত সংবাদ

শুধু ডাল খেলেই কি সম্পূর্ণ প্রোটিন মেলে? যা বলছেন পুষ্টিবিদরা

শুধু ডাল খেলেই কি সম্পূর্ণ প্রোটিন মেলে? যা বলছেন পুষ্টিবিদরা

আগস্ট ৫, ২০২৬
বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

আগস্ট ৫, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

আগস্ট ৫, ২০২৬
কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

আগস্ট ৫, ২০২৬
প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

আগস্ট ৫, ২০২৬
লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

আগস্ট ৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (892)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (423)
  • খেলা (412)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (330)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,946)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,043)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (164)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • শুধু ডাল খেলেই কি সম্পূর্ণ প্রোটিন মেলে? যা বলছেন পুষ্টিবিদরা আগস্ট ৫, ২০২৬
  • বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি আগস্ট ৫, ২০২৬
  • ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ আগস্ট ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান