বুধবার, আগস্ট ৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহ শেষে বাড়বে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
বাংলাদেশ
0
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহ শেষে বাড়বে বৃষ্টিপাত

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহ শেষে বাড়বে বৃষ্টিপাত

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ রোববার (২১ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দিনও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এরপর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সপ্তাহের শেষভাগে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। এই দুইদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowBangladesh WeatherBMDRain AlertWeather Forecastআবহাওয়া আপডেটআবহাওয়া পূর্বাভাসজাতীয় সংবাদবজ্রসহ বৃষ্টিবাংলা ফ্লোবাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরবৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি
বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

আগস্ট ৫, ২০২৬
‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে
আদালত

‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে

আগস্ট ৫, ২০২৬
আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ

আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক

আগস্ট ৫, ২০২৬
পরবর্তী পোস্ট
আজ বিশ্ব বাবা দিবস: সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানানোর দিনআজ বিশ্ব বাবা দিবস: সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানানোর দিন

আজ বিশ্ব বাবা দিবস: সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানানোর দিন

ছাগলছানা উদ্ধারে গিয়ে প্রাণ হারানো চার পরিবারের পাশে মন্ত্রী স্বপন

ছাগলছানা উদ্ধারে গিয়ে প্রাণ হারানো চারজনের পরিবারের পাশে মন্ত্রী স্বপন

ফ্রান্সে উৎসব-অনুষ্ঠানে মদ পান নিষিদ্ধ

ফ্রান্সে উৎসব-অনুষ্ঠানে মদ পান নিষিদ্ধ

প্রস্তাবিত সংবাদ

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

আগস্ট ৫, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

আগস্ট ৫, ২০২৬
কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

আগস্ট ৫, ২০২৬
প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

আগস্ট ৫, ২০২৬
লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

আগস্ট ৫, ২০২৬
রিয়াল ছাড়ছেন ভিনিসিয়ুস? দলবদলের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ব্রাজিল তারকা

রিয়াল ছাড়ছেন ভিনিসিয়ুস? দলবদলের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ব্রাজিল তারকা

আগস্ট ৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (892)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (423)
  • খেলা (412)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (330)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,946)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,043)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (163)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি আগস্ট ৫, ২০২৬
  • ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ আগস্ট ৫, ২০২৬
  • কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক আগস্ট ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান