শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, গড় পাসের হার ৬২.২৫%

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬
বাংলাদেশ, শিক্ষা
0
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, গড় পাসের হার ৬২.২৫%

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, গড় পাসের হার ৬২.২৫%

0
শেয়ার হয়েছে
8
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। আর জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ গত বছর (২০২৫ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ। অর্থাৎ সাধারণ বোর্ডগুলোতে পাসের হার ৩.৯৯ শতাংশ কমেছে।

বোর্ডভিত্তিক পাসের হার একনজরে:

ঢাকা

৭১.৬৩%

যশোর

৬৬.২৭%

কুমিল্লা

৬৫.৪২%

রাজশাহী

৬৩.৬৭%

বরিশাল

৬০.৩৫%

চট্টগ্রাম

৫৯.৪৮%

সিলেট

৫৮.৩৩%

কারিগরি

৫৮.২০%

দিনাজপুর

৫৮.০৫%

ময়মনসিংহ

৫৭.৩৯%

মাদ্রাসা

৫৫.৪৯%

যেভাবে জানা যাবে ফলাফল

পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এছাড়া কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীরা তাদের স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করতে পারবে।

এসএমএসে ফল জানার নিয়ম:

মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর (2026) লিখে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সাধারণ বোর্ড (যেমন-ঢাকা): SSC DHA ROLL 2026

মাদ্রাসা বোর্ড: SSC MAD ROLL 2026

কারিগরি বোর্ড: SSC TEC ROLL 2026
(প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে)

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার প্রায় ৩ সপ্তাহ দেরিতে ফল প্রকাশিত হলো। প্রাপ্ত ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের বিস্তারিত আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাফ্লো/এম এইচ এইচ 

Tags: Bangla FlowEducation Board ResultEducation News BDGPA-5Madrasa Board ResultSSC Exam Result BangladeshSSC Pass RateSSC Result 2026Technical Board Resultএসএসসি ফলাফলএসএসসি রেজাল্ট ২০২৬জিপিএ-৫বাংলা ফ্লোশিক্ষা বোর্ডশিক্ষা সংবাদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ
বাংলাদেশ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ২২ দফা কর্মপরিকল্পনা
বাংলাদেশ

মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনায় ২২ দফা মহাপরিকল্পনা

সেপ্টেম্বর ২৪, ২০২৬
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে : প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত

ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে আলোচনায় শীর্ষে রিজভী

বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে আলোচনায় শীর্ষে রিজভী

প্রস্তাবিত সংবাদ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

সেপ্টেম্বর ২৪, ২০২৬
খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্ত্রীকে রেখে 'তরুণী' সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

গণপতি মণ্ডপে গোবিন্দর সঙ্গে তরুণী সহশিল্পী, তুঙ্গে দাম্পত্য গুঞ্জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মা হারালেন রানী মুখার্জি

মা হারালেন রানী মুখার্জি

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,165)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,158)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান