শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে সৌদির হামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২৬
আন্তর্জাতিক
0
ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে সৌদির হামলা

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে সৌদির হামলা

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এবার বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা চালিয়েছে সৌদি আরব। শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার দাবি করে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গভীর রাতে চালানো এই হামলা রিয়াদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। হোদাইদাহকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সৌদি সরকার আসন্ন পর্বের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ‘উত্তেজনার জবাবে উত্তেজনা বৃদ্ধি’কে প্রতিষ্ঠিত করেছে বলে দাবি তাদের।

হুথি-সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, হামলাগুলো মূলত টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। সংবাদমাধ্যমটি কামারান দ্বীপেও হামলার খবর দিয়েছে, যেখানে এখন পর্যন্ত এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরেও বিস্ফোরণ ঘটেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিকে সরাসরি লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

উল্লেখ্য, হোদাইদাহ বন্দর শহরটি হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইফলাইন। এ বন্দর দিয়ে হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছে থাকে।

এদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই উত্তেজনা বৃদ্ধির জন্য উল্টো হুথিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে জাহাজগুলোর ওপর গোষ্ঠীটির হামলাকে ‘কাপুরুষোচিত ও বেপরোয়া’ বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, সৌদি নেতৃত্বাধীন জোট ‘সমস্ত প্রয়োজনীয় অভিযানিক পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ’ অব্যাহত রাখবে। হুথিরা যদি তাদের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ চালিয়ে যায়, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে।

এর আগে গত বুধবার হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালায়, যাতে অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। হুথিদের দাবি, জাহাজগুলো দুই দিন আগে ঘোষিত অবরোধ লঙ্ঘন করেছিল। গত ২০ জুলাই থেকে গোষ্ঠীটি ওই নৌপথে অবরোধ আরোপ করে। এর এক সপ্তাহ আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া হামলার জেরে তারা এ পদক্ষেপ নেয় এবং এর জন্য সৌদি আরবকে দায়ী করে।

যদিও রিয়াদ-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে দাবি করেছিল, একটি ইরানি বিমানের অনুমতিবিহীন আগমনের জেরেই ওই হামলা চালানো হয়েছিল। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সে সময় জানিয়েছিলেন, ২০২২ সালে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উভয় পক্ষ যে ‘উত্তেজনা প্রশমন পর্ব’ বজায় রেখেছিল, এই হামলার মধ্য দিয়ে কার্যত তার অবসান ঘটেছে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowHodeidah Port AttackHouthi RebelsInternational News BDRed Sea BlockadeSaudi ArabiaUS Iran ConflictYemen Conflictআন্তর্জাতিক সংবাদইয়েমেন সংঘাতসৌদি আরবহুথি বিদ্রোহীহোদাইদাহ বন্দর
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান

সেপ্টেম্বর ১১, ২০২৬
ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু
আন্তর্জাতিক

ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু

সেপ্টেম্বর ১১, ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

সেপ্টেম্বর ৯, ২০২৬
পরবর্তী পোস্ট
সেমিকন্ডাক্টর ও এআই সামিট শুরু, প্রধান অতিথি তারেক রহমান

সেমিকন্ডাক্টর ও এআই সামিট শুরু, প্রধান অতিথি তারেক রহমান

উইচ্যাট মোমেন্টসে সুখবর দিলেন ‘লেট অটাম’ খ্যাত অভিনেত্রী

উইচ্যাট মোমেন্টসে সুখবর দিলেন ‘লেট অটাম’ খ্যাত অভিনেত্রী

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, থাকতে পারলেন না ছাত্র আন্দোলনে

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, থাকতে পারলেন না ছাত্র আন্দোলনে

প্রস্তাবিত সংবাদ

ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

সেপ্টেম্বর ১১, ২০২৬
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

সেপ্টেম্বর ১১, ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান

সেপ্টেম্বর ১১, ২০২৬
ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু

ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু

সেপ্টেম্বর ১১, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

সেপ্টেম্বর ১১, ২০২৬
ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (82)
  • অর্থনীতি (102)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (972)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (444)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (340)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,130)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (6)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,125)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (177)
  • শিক্ষা (189)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ সেপ্টেম্বর ১১, ২০২৬
  • বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে সেপ্টেম্বর ১১, ২০২৬
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান সেপ্টেম্বর ১১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান