বাণিজ্য ডেস্ক
ঢাকা: দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল, অকটেন, পেট্রোল এবং কেরোসিন— প্রতিটি ক্ষেত্রেই প্রতি লিটারে ২ টাকা করে দাম বৃদ্ধি করেছে সরকার। রবিবার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করা হয়, যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা:
ডিজেল: ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা।
অকটেন: ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা।
পেট্রোল: ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা।
কেরোসিন: ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা।
দাম বৃদ্ধির কারণ: মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আলোকেই ডিসেম্বর মাসের জন্য এই মূল্য সমন্বয় করা হয়েছে। সরকার বলছে, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই সামান্য বৃদ্ধি করা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর












