জাতীয় ডেস্ক
ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উত্তরায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে রাতেই পুলিশের একটি দল উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালায়।
অভিযানকালে ওই বাসা থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










