বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

আইয়ুব বাচ্চুর গানে কেন এতো বেদনার সুর?

৭ বছর পরও অবিনশ্বর সুরের জাদুকর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৫
বিনোদন
0
0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু নেই— এ কথা মানতে এখনো কষ্ট হয় ভক্তদের। ২০১৮ সালের ১৮ অক্টোবর চলে গেছেন রূপালী গিটারের এই জাদুকর। তার মৃত্যুর সাত বছর পূর্ণ হলেও প্রতিটি গিটার ঝংকারে, প্রতিটি বৃষ্টিভেজা গানে, আজও বেঁচে আছেন তিনি!

“ফেরারি মন”, “চলো বদলে যাই”, “রূপালী গিটার” কিংবা “কষ্ট পেতে ভালোবাসি”—প্রতিটি গানের সুর যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসে। সেই সুরে আনন্দও আছে, কিন্তু বেদনার ছোঁয়াটাই যেন প্রবল। শুধু এগুলো নয়, তার বহু গানেই বেদনার সুর বয়ে যায়! প্রশ্ন জাগে—আইয়ুব বাচ্চুর গানে এতো বেদনার সুর কেন?

এ বিষয়ে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে প্রশ্নের মুখে প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার এবং আইয়ুব বাচ্চুর ঘনিষ্ঠজন নকীব খান বলেন,“এই প্রশ্নের উত্তর দিতে হলে বাচ্চুর ব্যক্তিগত জীবনের দিকে তাকাতে হয়। তার জীবনটা কিন্তু অনেক কষ্টের ছিলো। হয়তো সবাই তা জানে না। তার ভেতরে যে বেদনা ছিলো, সেটাই গানের মধ্যে প্রকাশ পেয়েছে।”

তিনি আরও যোগ করেন,“আমরা বাচ্চুকে ছোটবেলা থেকেই চিনি। জীবনের অনেক কষ্ট, পারিবারিক সেক্রিফাইস, দায়িত্ব—সব কিছুই একা সামলেছে সে। পরিবারে অনেক সেক্রিফাইস করেছে, যা অন্য কেউ করলে হয়তো টিকে থাকতে পারতো না। সেই অভিজ্ঞতাই তার গানে বেদনার আবরণ তৈরি করেছে। সেই কষ্টই তাকে সংবেদনশীল করে তুলেছিলো।”

তার আরেক ঘনিষ্ঠজন ও ব্যান্ড শিল্পী নাসিম আলী খান বলেন,“সে ছিলো বঞ্চিত একটি ফ্যামিলির সন্তান। মাকে নিয়ে নানার বাসায় থাকতো। ছোট দুই ভাইকে সেখানেই লেখাপড়া করাতো। তার বাবার আরেক পরিবার ছিলো, যা তাকে ছোটবেলা থেকেই মানসিকভাবে আঘাত দিয়েছিলো।”

তিনি আরও বলেন,“এসব বিষয়েই তার ভেতরে প্রচণ্ড অভিমান জন্মায়। কিন্তু আশ্চর্যের বিষয়, জীবনের শেষ দিকে সে সেই অভিমান ভুলে গিয়েছিলো। বাবার জন্য প্রচণ্ড করেছে। ভেতরে কষ্ট রেখেও কাউকে কষ্ট দিতে চায়নি। আমার মনে হয়, আইয়ুব বাচ্চুর ইমোশন, তার ভালোবাসা— সবকিছুই এসেছে এই গভীর কষ্ট আর বঞ্চনা থেকে।”

দেশীয় ব্যান্ড সংগীতকে মূলধারায় নিয়ে আসার অন্যতম কারিগর ছিলেন আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে নব্বই ও দুই হাজার দশকের প্রতিটি প্রজন্ম তাকে ভরসা, অনুপ্রেরণা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখেছে।

এ প্রজন্মের আইয়ুব বাচ্চু পাঠ নিয়ে নকীব খান বলেন,“এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে বাচ্চুর কাছ থেকে। সবচেয়ে বড় শেখাটা হলো তার নিবেদন— তার যে অবদান সংগীতজগতে, সেটা কেবল বাজানোর ভেতর সীমাবদ্ধ না। আমাদের ‘সোলস’-এ যখন আইয়ুব বাচ্চু বাজানো শুরু করে; তখনকার বাচ্চু আর দশ–বিশ বছর পরের বাচ্চুর মধ্যে কিন্তু আকাশ-পাতাল পার্থক্য। আমারতো মনে হয় সে ঘুমাত গিটার নিয়ে, গান গাইতো গিটার নিয়ে, খেত গিটার নিয়ে। এমন একনিষ্ঠ সাধনা কিন্তু সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর ছিলো। এজন্যই বলি, আইয়ুব বাচ্চু হতে হলে যে সাধনা দরকার; সেটাও যেন এ প্রজন্মের শিল্পীরা মাথায় রাখেন। এটা এক দিনের ব্যাপার নয়। শর্টকাটে হয়তো তারকা হওয়া সোজা, কিন্তু সত্যিকারের শিল্পী হতে হলে অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন আছে। সেটা আইয়ুব বাচ্চু প্রমাণ করে গেছেন।”

এসময় তিনি আরো বলেন,“আমি আরও বলব বাংলা গানে যারা কাজ করেছেন— আমাদের লাকী আখান্দ, হ্যাপি আখান্দ, সবার অবদান আছে। সেখানে বাচ্চুর নাম অবশ্যই আসবে। কারণ তিনি শুধু গিটারিস্ট নন- তিনি গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী; একজন ব্যান্ড সংগীতের সম্পূর্ণ মানুষ।”

Tags: আইয়ুব বাচ্চুকণ্ঠশিল্পীগীতিকারতারকা কথননকীব খাননাসিম আলী খানলিড বিনোদনসিনেমাসুরকার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির 'রাকা'
বিনোদন

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

সেপ্টেম্বর ২২, ২০২৬
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
বিনোদন

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

সেপ্টেম্বর ২২, ২০২৬
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
বিনোদন

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

সেপ্টেম্বর ২২, ২০২৬
পরবর্তী পোস্ট

মিরাজদের পারফরম্যান্সে ভাটা পড়েছে গ্যালারিতেও

জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: এনসিপি

মানিকগঞ্জে শত বিঘা জমিতে উচ্চমূল্যের শাক-সবজি উৎপাদন

প্রস্তাবিত সংবাদ

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

সেপ্টেম্বর ২২, ২০২৬
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি, ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি, ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ

সেপ্টেম্বর ২২, ২০২৬
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির 'রাকা'

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

সেপ্টেম্বর ২২, ২০২৬
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

সেপ্টেম্বর ২২, ২০২৬
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

সেপ্টেম্বর ২২, ২০২৬
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

সেপ্টেম্বর ২২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,162)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,151)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে সেপ্টেম্বর ২২, ২০২৬
  • জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি, ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ সেপ্টেম্বর ২২, ২০২৬
  • মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’ সেপ্টেম্বর ২২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান