বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৫
- সেমি লিড, অন্যান্য, জনপদ, পঞ্চগড়
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলা সদরের হ্যালিপ্যাড এলাকায় সড়কের পাশে একটি গাছে শিকল দিয়ে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় স্থানীয়রা পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে। তবে কথা বলতে পারলেও বিছানা থেকে উঠতে পারছেন না তিনি।

হাসপাতালের বিছানায় মুফতি মহিবুল্লাহ সংবাদকর্মীদের জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি এম্বুলেন্সে করে পাঁচজন এসে তার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। তারপরে তাকে অমানবিক নির্যাতন করে তারা। মাথার পেছনে আঘাত করা হয়। বিবস্ত্র করেও নির্যাতন করা হয়। তাদের মুসলমান বা হিন্দু মনে হয়নি। তাদের বাংলাদেশিও মনে হয়নি। তারা প্রমিত বাংলা, শুদ্ধ বাংলায় গালাগাল করছিলেন।

তিনি জানান, একাধিক চিঠিতে তাকে ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলতে বলা হয়েছিল। কয়েক মাস ধরেই চিঠির মাধ্যমে তাকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। এমনকি ইসকনের পক্ষে কথা বললে তাকে এক কোটি টাকার দেওয়ারও প্রস্তাব দেন।

সর্বশেষ ২১ তারিখের একটি চিঠিতে বলা হয়, এনসিপি, বিএনপির বিরুদ্ধে কথা বলবি। তাদের কথা না শুনলে হত্যারও হুমকি দেওয়া হয়। চিঠিতে বাংলাদেশকে বাংলাদেশ না বলে পূর্ববঙ্গ বলতে বলা হয় এবং বারবার অখণ্ড ভারতের পক্ষে কথা বলার জন্য বলা হয়েছে। এসময় তিনি ন্যায়বিচার ও দেশের কাছে নিরাপত্তা দাবি করেন।

এদিকে খবর পেয়ে পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামারা তাকে দেখতে হাসপাতালে ভীড় করেন। ঘটনার প্রতিবাদে দুপুরে পঞ্চগড় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে ইসলামি আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

খবর পেয়ে ঠাকুরগাঁও থেকে দেখতে আসা ইসমাইল নামে একজন মুসুল্লি বলেন, তাকে ইসকন সরাসরি এটাক করেছে। এর আগে তাকে পাঁচটি চিঠি দিয়েছে। তিনি যেন ইসকনের বিরুদ্ধে কোন কথা না বলেন। এতেই আমরা নিশ্চিত যে, ইসকনরাই তাকে এভাবে তুলে আনছেন। আমাদের দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে বহুমাত্রিক কাজ করতেছে ইসকন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, বর্তমান শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এর আগে তার জটিল অপারেশন করা হয়েছিল। এছাড়া তিনি ডায়েবেটিস রোগী। তাকে যথাযথ স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, আমরা খবর পেয়ে ভোরের দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। টঙ্গী থানা এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। কে বা কারা তাকে অপহরণ করেছে এটা তদন্তের বিষয়।

Tags: অপহরণমুফতি মহিবুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

যানজট কমাতে ঢাকার ৪ টার্মিনাল সরছে বাইরে
অন্যান্য

যানজট কমাতে ঢাকার ৪ টার্মিনাল সরছে বাইরে

জুন ১৬, ২০২৬
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩২
অন্যান্য

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩২

জুন ৭, ২০২৬
প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বর্ষীয়ান অভিনেতা জেমস হান্ডির
অন্যান্য

প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বর্ষীয়ান অভিনেতা জেমস হান্ডির

জুন ৬, ২০২৬
পরবর্তী পোস্ট

নির্বাচনী অফিসার হিসেবে যাদের না রাখার বিষয়ে বললো বিএনপি

থাইল্যান্ডের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

‘ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে’

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৪)
  • অন্যান্য (৪৮)
  • অন্যান্য খেলা (৩৫)
  • অপরাধ (৭১)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯৯)
  • আন্তর্জাতিক (৮০১)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৮)
  • ক্রিকেট (৪১৬)
  • খেলা (৩৫৭)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৮২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮৫)
  • ধর্ম ও জীবন (২৪)
  • নারী (৩)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৪)
  • ফুটবল (২৯৪)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৭৬৮)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৯)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫৭)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৬)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৫)
    • টাঙ্গাইল (১১)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫১)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৭)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (২)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (১০)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (১০)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯৬২)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৫৬)
  • রাজনীতি (৪৭৯)
  • লাইফস্টাইল (১৪৭)
  • শিক্ষা (১৬৩)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৫)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৫১)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে অনিশ্চয়তা জুন ২৫, ২০২৬
  • বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক জুন ২৫, ২০২৬
  • ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু জুন ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান