মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অন্যান্য

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার! পুলিশের হাতে বন্দি জাপানি নারী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬
অন্যান্য
0
অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার! পুলিশের হাতে বন্দি জাপানি নারী

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার! পুলিশের হাতে বন্দি জাপানি নারী

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ডিজিটাল যুগে সময় বাঁচাতে অনলাইনে কেনাকাটার চল বিশ্বজুড়েই। তবে জাপানে ৩২ বছর বয়সী এক নারী অনলাইনে কেনাকাটা করতে গিয়ে এমন এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন, যার কারণে দেশটির খ্যাতনামা একটি প্রকাশনা সংস্থার প্রায় পথে বসার দশা হয়েছিল। শুধু মানসিক চাপ কমানোর অদ্ভূত যুক্তি দেখিয়ে তিনি প্রায় ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার করেছেন!

জাপানের ওই নারীর নাম মেউ ইয়োশিদা (৩২), পেশায় তিনি একজন রেস্তোরাঁকর্মী। তিনি জাপানের খ্যাতনামা প্রকাশনা সংস্থা ‘শুয়েশা’-এর অনলাইন শপ ‘জাম্প ক্যারেক্টারস স্টোর’ থেকে দুই হাজারেরও বেশিবার পণ্য অর্ডার করেছেন, কিন্তু কোনোবারই তিনি তা গ্রহণ করেননি। ইয়োশিদা প্রায় দুই বছর ধরে ২৩৮টি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে এসব ভুয়া অর্ডার করেন। এভাবে তিনি আনুমানিক ৪৩০ কোটি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকা মূল্যের পণ্য অর্ডার করে পরে তা বাতিল করেন। মূলত জাপানের জনপ্রিয় অ্যানিমে ও ম্যাঙ্গা চরিত্র ‘ওয়ান পিস’-এর লিমিটেড এডিশন সিরিজগুলো তিনি অর্ডার করতেন।

অর্ডার বাতিল করতে ইয়োশিদা নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ কৌশল অবলম্বন করতেন। কাছের স্টোর থেকে মূল্য পরিশোধ করে পণ্য নেওয়ার কথা বলে অর্ডার করতেন, কিন্তু কখনোই তা নিতে যেতেন না। ফলে নির্দিষ্ট সময় পার হওয়ার পর তা আপনাআপনি বাতিল হয়ে যেত। অনেক সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন বেছে নিতেন, কিন্তু ঠিকানায় পণ্য পৌঁছানোর পর তা আর গ্রহণ করতেন না। মাঝে মাঝেই তিনি ভুল বা অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করতেন, যার ফলে তার দেওয়া ঠিকানা খুঁজেই পাওয়া যেত না। এভাবে বারবার ভুয়া অর্ডার পরিচালনা ও ডেলিভারি বাবদ প্রকাশনা সংস্থাটির প্রায় ৭৫ লাখ ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকার বেশি গচ্চা গেছে।

অবশেষে প্রকাশনা সংস্থাটি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয়। তদন্তে নেমে পুলিশ এই কাণ্ডের মূল হোতা ইয়োশিদাকে খুঁজে বের করে এবং গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ইয়োশিদা নিজের দোষ স্বীকার করে অদ্ভুত এক মনস্তাত্ত্বিক যুক্তি তুলে ধরেন। তিনি জানান, দৈনন্দিন জীবনের প্রচণ্ড মানসিক চাপ কমাতে তিনি এই পথ বেছে নিয়েছিলেন। লিমিটেড এডিশনের জনপ্রিয় পণ্যগুলো স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করতে পেরে তিনি একধরনের ‘আত্মতৃপ্তি’ বোধ করতেন এবং মানসিকভাবে হালকা অনুভব করতেন। প্রকাশনা সংস্থাটির ওপর তার ব্যক্তিগত কোনো ক্ষোভ বা আক্রোশ ছিল না বলেও দাবি করেন তিনি।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowFake Online ShoppingInternational News BDJapan NewsMeiu YoshidaOne Piece MerchandiseShueisha Jump Characters StoreWeird Newsঅদ্ভুত সংবাদআন্তর্জাতিক সংবাদজাপানভুয়া অনলাইন শপিংমেউ ইয়োশিদা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

৩০৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গিনেস বুকে তরুণ নাথান থমাস
অন্যান্য

৩০৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গিনেস বুকে তরুণ নাথান থমাস

আগস্ট ৬, ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন সুরকার ইবরার টিপু
অন্যান্য

ক্যানসারের সঙ্গে লড়ছেন সুরকার ইবরার টিপু

জুলাই ১৫, ২০২৬
গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস
অন্যান্য

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস

জুলাই ৬, ২০২৬
পরবর্তী পোস্ট
শিশুদের টিকা কমানোর নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর

শিশুদের টিকা কমানোর নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর

খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম

খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম

‘রামায়ণ’ থেকে বলিউড: গুরমিতের অভাবনীয় উত্থানের পেছনের গল্প

‘রামায়ণ’ থেকে বলিউড: গুরমিতের অভাবনীয় উত্থানের পেছনের গল্প

প্রস্তাবিত সংবাদ

‘রামায়ণ’ থেকে বলিউড: গুরমিতের অভাবনীয় উত্থানের পেছনের গল্প

‘রামায়ণ’ থেকে বলিউড: গুরমিতের অভাবনীয় উত্থানের পেছনের গল্প

আগস্ট ১১, ২০২৬
খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম

খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম

আগস্ট ১১, ২০২৬
শিশুদের টিকা কমানোর নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর

শিশুদের টিকা কমানোর নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর

আগস্ট ১১, ২০২৬
অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার! পুলিশের হাতে বন্দি জাপানি নারী

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার! পুলিশের হাতে বন্দি জাপানি নারী

আগস্ট ১১, ২০২৬
লন্ডনের রাস্তায় তোপের মুখে আমিরাতের প্রধানমন্ত্রী মাকতুম

লন্ডনের রাস্তায় তোপের মুখে আমিরাতের প্রধানমন্ত্রী মাকতুম

আগস্ট ১১, ২০২৬
ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ: ১ লাখ ৭৫ হাজারের বেশি মার্কিন ভিসা বাতিল

ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ: ১ লাখ ৭৫ হাজারের বেশি মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (53)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (912)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (425)
  • খেলা (420)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (96)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (332)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,984)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (62)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,059)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (489)
  • লাইফস্টাইল (165)
  • শিক্ষা (182)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘রামায়ণ’ থেকে বলিউড: গুরমিতের অভাবনীয় উত্থানের পেছনের গল্প আগস্ট ১১, ২০২৬
  • খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম আগস্ট ১১, ২০২৬
  • শিশুদের টিকা কমানোর নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর আগস্ট ১১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান