বুধবার, মে ২৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অন্যান্য

কালশীতে বস্তিতে আগুন: সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত মানুষ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২৬
অন্যান্য
0
কালশীতে বস্তিতে আগুন: সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত মানুষ

কালশীতে বস্তিতে আগুন: সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত মানুষ

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: চারদিকে কেবল পোড়া গন্ধ আর ধ্বংসস্তূপ। ছড়িয়ে-ছিটিয়ে আছে পুড়ে যাওয়া টিন, কাঠ, কাপড়সহ ভাঙাচোরা নানা সামগ্রী। আর মাত্র একদিন পরই পবিত্র ঈদুল আজহা। সারা দেশ যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই রাজধানীর কালশীর বাউনিয়াবাঁধ বস্তির শত শত মানুষের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। মাথার ওপর ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন সর্বস্বান্ত এই মানুষগুলো।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তাদের টানা চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২৬ মে) সকালে স্থানীয়রা জানান, বস্তির অন্তত ১০০ থেকে ১৫০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পোড়া ঘরের ভেতর থেকে মূল্যবান কিছু খুঁজে পাওয়ার আশায় ঘুরছেন ক্ষতিগ্রস্তরা। এর মধ্যেই বিভিন্ন সংগঠনকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করতে দেখা গেছে।

সুনামগঞ্জ থেকে আসা বকুলা বেগম গত সাত বছর ধরে পরিবার নিয়ে এই বস্তিতে বসবাস করছেন। আগুনে তার দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, বিধবা ভাতার টাকা তুলেছিলেন, কিন্তু তা খরচ করার আগেই এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে। আক্ষেপ করে তিনি বলেন, “দুইটা রুমে ৯ জন মানুষ থাকতাম। আমরা গরিব মানুষ, ঈদের সময় বাসায় বাসায় গিয়ে মাংস টুকাই, তা দিয়ে দুই দিন ভালোভাবে খাই। এবার তো সব শেষ, মাথার ওপর কোনো ছাদ নেই। এবারের ঈদ আমাদের আসমানের নিচে।”

একইভাবে নিঃস্ব হয়েছেন বস্তির বাসিন্দা মো. নবাব। আগুনে তার ১৫টি ঘর ও একটি মুদি দোকান পুড়ে গেছে। কোরবানির জন্য কয়েকজনের মিলে গরু কেনার কথা থাকলেও এখন তার থাকার জায়গাই নেই। তিনি বলেন, “এই শহরে ২০ বছর ধরে যা কামাইছি, সব এক আগুনে শেষ। দোকানে কয়েক লাখ টাকার মাল ছিল, সব পুড়ে গেছে। এত কষ্ট করে ঘর তুলছিলাম, আজ কিছুই নাই, ঈদের দিন রাস্তায় ঘুমাতে হবে।”

অন্যদিকে, রিকশা কেনার জন্য সমিতি থেকে তোলা ৪২ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে কিশোরগঞ্জের বাসিন্দা শাহীন আলমের। ভাঙারির দোকানের কাজ ছেড়ে নতুন করে স্বপ্ন দেখার আগেই সব হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে কোথায় দাঁড়াবেন, সেই চিন্তায় দিশেহারা তিনি। সামনে ঈদ, অন্যরা যখন উৎসব পালন করবে, তখন কোথায় থাকবেন সেই চিন্তায় তার ঘুম নেই।

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে মোহাম্মদ সবুজ, মোতালেবসহ অনেকেই পুড়ে যাওয়া টিন ও লোহা-লক্কড় ভাঙারির দোকানে বিক্রি করছেন। এসব সংগ্রহ করতে বিভিন্ন ভ্যান, অটোরিকশা ও মিনি ট্রাক বস্তিতে ঢুকতে দেখা গেছে। আগুনে ১১টি ঘর হারানো সবুজ জানান, যা পাচ্ছেন তা দিয়েই আবার নতুন করে বাঁচতে হবে তাদের।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowBauniabad SlumDhaka FireEid Ul AzhaKalshi Fireঈদুল আজহাকালশী অগ্নিকাণ্ডঢাকা অগ্নিকাণ্ডবাউনিয়াবাঁধ বস্তিবাংলা ফ্লো
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা
অন্যান্য

সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা

মে ১৮, ২০২৬
বারাকপুরে পরাজয়ের পর রাজনীতি ছাড়লেন রাজ
অন্যান্য

বারাকপুরে পরাজয়ের পর রাজনীতি ছাড়লেন রাজ

মে ৯, ২০২৬
মাদক ও অর্থপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান
অন্যান্য

মাদক ও অর্থপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান

মে ৮, ২০২৬
পরবর্তী পোস্ট
বডিগার্ড নিয়ে ঘোরা শিল্পীদের ধুয়ে দিলেন বাপ্পারাজ

বডিগার্ড নিয়ে ঘোরা শিল্পীদের ধুয়ে দিলেন বাপ্পারাজ

ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ক্রিকেটারের

ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ক্রিকেটারের

আশরাফুলের ছোঁয়ায় বদলে গেছে টাইগারদের ব্যাটিং

আশরাফুলের ছোঁয়ায় বদলে গেছে টাইগারদের ব্যাটিং

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪৪)
  • অন্যান্য খেলা (৩৩)
  • অপরাধ (৬৩)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯১)
  • আন্তর্জাতিক (৭৪৩)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৪০৯)
  • খেলা (৩০৮)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৭৫)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮২)
  • ধর্ম ও জীবন (২৩)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৩)
  • ফুটবল (২৬০)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৬৩৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫২)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৪)
    • টাঙ্গাইল (৯)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৬)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯০৭)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৪৯)
  • রাজনীতি (৪৭৩)
  • লাইফস্টাইল (১৪০)
  • শিক্ষা (১৫৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৪)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • কোরবানির মাংসে চাই পরিমিতি ও স্বাস্থ্যসচেতনতা মে ২৬, ২০২৬
  • ব্যর্থতার দায়ে এসি মিলান থেকে বরখাস্ত কোচ অ্যালেগ্রি মে ২৬, ২০২৬
  • আশরাফুলের ছোঁয়ায় বদলে গেছে টাইগারদের ব্যাটিং মে ২৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান