বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা: হিমবাহ ধসের নেপথ্যে কি নজিরবিহীন তাপমাত্রা?

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬
আন্তর্জাতিক
0
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা: হিমবাহ ধসের নেপথ্যে কি নজিরবিহীন তাপমাত্রা?

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা: হিমবাহ ধসের নেপথ্যে কি নজিরবিহীন তাপমাত্রা?

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহ ধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় নজিরবিহীন তাপমাত্রা বিরাজ করছিল। এক গবেষকের আবহাওয়া-সংক্রান্ত বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় থাকা পাহাড়ের হিমবাহ এলাকায় গত ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত গড় তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে ধারণা করা হচ্ছে।

এটি ওই সময়ের জন্য অস্বাভাবিক ও অত্যন্ত বেশি তাপমাত্রা। গত ৫৫ বছরেরও বেশি সময়ের তথ্য অনুযায়ী, একই সময়ে ওই অঞ্চলে তাপমাত্রা কখনোই ৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়নি। ক্যালিফোর্নিয়াভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান বার্কলি আর্থের প্রধান বিজ্ঞানী রবার্ট রোডের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, হিমবাহধসের স্থানে ২১ থেকে ২৬ আগস্টের গড় তাপমাত্রা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তার হিসাব বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত উষ্ণতা না থাকলে এমন তাপমাত্রার পরিস্থিতি কয়েক হাজার বছরে একবার ঘটার মতো বিরল হতে পারত।

তাছাড়া, ইউরোপের কোপার্নিকাস পর্যবেক্ষণ সংস্থার ১৯৭০ সাল থেকে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, হিমবাহধসের সময় লাংটাং অঞ্চলে ওই বছরের গ্রীষ্ম ছিল রেকর্ডের মধ্যে চতুর্থ উষ্ণতম।

অতিরিক্ত গরম কি হিমবাহধসের কারণ? ফরাসি জলবায়ুবিদ ভ্যালেরি ম্যাসোঁ-দেলমোত বলেন, অতিরিক্ত গরমের কারণে পাহাড়ের জমাট মাটি বা ‘পারমাফ্রস্ট’ গলে যেতে পারে, যার ফলে পাহাড়ের ঢাল ও হিমবাহ একসঙ্গে ধসে পড়ার পরিস্থিতি তৈরি হয়। মূলত পারমাফ্রস্ট অনেকটা বরফের সিমেন্টের মতো কাজ করে, যা পাহাড়ের পাথর ও ঢালকে শক্ত করে ধরে রাখে। এটি গলে গেলে পাহাড় আরও অস্থিতিশীল হয়ে পড়ে।

দুর্যোগের কয়েক দিন আগে উল্লেখযোগ্য পরিমাণ বরফ গলার প্রমাণও পেয়েছে স্যাটেলাইট। ফ্রান্সের সিএনআরএসের (CNRS) হিমবাহ বিশেষজ্ঞ এতিয়েন বের্তিয়ের জানান, গলা বরফের পানি পাহাড়ের ফাটলে ঢুকে ভূমিধসের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।

তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত করে বলছেন না যে, তাপপ্রবাহই পাহাড়ধসের একমাত্র ও সরাসরি কারণ। গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়ের ভূ-রূপ বিশেষজ্ঞ ক্রিস্টেন কুক বলেন, “শুধু তাপমাত্রা বেড়ে গেলেই পাহাড়ধস হয়—বিষয়টি এত সরল নয়। তাপমাত্রা যদি ধসের ট্রিগার হয়ে থাকে, তাহলে বুঝতে হবে পাহাড়টি আগে থেকেই ধসের ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে গিয়েছিল।”

গবেষকেরা এখন পাহাড়ধসের আগের বছরগুলোতে পাহাড়ের ক্ষুদ্র নড়াচড়া এবং তাপমাত্রার পরিবর্তনের মধ্যে সম্পর্ক খুঁজে দেখছেন। রবার্ট রোডের মতে, গলা বরফের পানি বা পারমাফ্রস্ট গলে যাওয়ার কারণে পাহাড়ের ফাটলের আশপাশের পাথর উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছিল—এমন প্রমাণ পাওয়া গেলে সেটিই হবে এই ধসে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সবচেয়ে শক্তিশালী প্রমাণ।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowClimate Change ImpactsEnvironment News BDGlobal WarmingInternational News BDLangtang RegionNepal flash floodPermafrost MeltingRobert Rohde Berkeley EarthTibet Glacier Collapseআন্তর্জাতিক সংবাদজলবায়ু পরিবর্তনতিব্বতনেপাল বন্যাবাংলা ফ্লোহিমবাহ ধস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

সেপ্টেম্বর ৯, ২০২৬
ইরানের ৫ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক

ইরানের ৫ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

সেপ্টেম্বর ৯, ২০২৬
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন সামিটের আজিজ খান
আন্তর্জাতিক

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন সামিটের আজিজ খান

সেপ্টেম্বর ৭, ২০২৬
পরবর্তী পোস্ট
বিদ্যুতের দাম কমানো ও ডিজিটাল মিটার ফেরানোর দাবিতে গ্রাহকদের চার দফা

বিদ্যুতের দাম কমানো ও ডিজিটাল মিটার ফেরানোর দাবিতে গ্রাহকদের চার দফা

ইরানের ৫ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ৫ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

প্রস্তাবিত সংবাদ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সেপ্টেম্বর ৯, ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

সেপ্টেম্বর ৯, ২০২৬
চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬
হাটহাজারীতে ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের ২ সেনাসদস্য নিহত

হাটহাজারীতে ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের সময় ২ সেনাসদস্য নিহত

সেপ্টেম্বর ৯, ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

সেপ্টেম্বর ৯, ২০২৬
আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

সেপ্টেম্বর ৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (82)
  • অর্থনীতি (102)
  • আদালত (108)
  • আন্তর্জাতিক (970)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (430)
  • খেলা (442)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (102)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (339)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,121)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (6)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,120)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (177)
  • শিক্ষা (189)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সেপ্টেম্বর ৯, ২০২৬
  • ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট সেপ্টেম্বর ৯, ২০২৬
  • চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বর ৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান