মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অপরাধ

প্রথম স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬
অপরাধ, বাংলাদেশ
0
প্রথম স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া!

প্রথম স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া!

0
শেয়ার হয়েছে
6
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

নওগাঁ: নওগাঁয় প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করার অভিযোগে এক যুবক ও তাঁর দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করার ঘটনা ঘটেছে। সোমবার রাতে জেলার মহাদেবপুর উপজেলার একটি গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওই যুবক (৩৫) নওগাঁ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় এক আইনজীবীর সহকারী। গত রোববার সন্ধ্যায় তিনি প্রথম স্ত্রীর আপন ছোট বোন অর্থাৎ শ্যালিকাকে (২১) আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। বিয়ের পর তাঁরা জেলার বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আপন দুই বোনকে বিয়ে করার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ‘একসঙ্গে দুই বোনকে বিয়ে রাখা সম্পূর্ণ নাজায়েজ’ উল্লেখ করে বাড়িওয়ালা ও স্থানীয় বাসিন্দারা তাঁদের ভাড়া বাসা ছেড়ে দিতে বাধ্য করেন। নিরুপায় হয়ে ওই যুবক তাঁর জিনিসপত্র গুছিয়ে দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে সোমবার রাতে মহাদেবপুর উপজেলায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তাঁদের আসার খবর জানাজানি হলে রাত ১০টার দিকে স্থানীয় একদল লোক বাড়িতে এসে চড়াও হন। তরুণ সমাজের ওপর ‘বিরূপ প্রভাব’ পড়ার অজুহাত তুলে তাঁদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে তাঁদের মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা ঝুলিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী যুবকের শ্বশুর জানান, সোমবার রাত আটটার দিকে তাঁর দুই মেয়ে ও জামাতা বাড়িতে এসে ওঠেন। এর কিছুক্ষণ পরই গ্রামের কিছু উশৃঙ্খল লোক বাড়িতে ঢুকে সবাইকে চরমভাবে হেনস্তা ও মারধর করে গ্রাম থেকে বের করে দেয়। বর্তমানে তাঁরা আত্মগোপনে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাবেক সভাপতি মাওলানা আকরাম হোসেন জানান, ইসলামের অকাট্য বিধান মতে প্রথম স্ত্রী জীবিত ও তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পেরেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার কিংবা অন্য কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Crime NewsMahadebpur IncidentMarriage ControversyNaogaon NewsViral Videoচুনকালি মাখিয়ে গ্রামছাড়াজুতার মালাদুই বোনকে বিয়েনওগাঁনির্যাতনবদলগাছীমহাদেবপুরশ্যালিকাকে বিয়ে
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে জামায়াত নেতা বহিষ্কার!
বাংলাদেশ

আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে জামায়াত নেতা বহিষ্কার!

অক্টোবর ২৭, ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান!
বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান!

অক্টোবর ২৭, ২০২৬
২২ বছরে ‘ক্রসফায়ার’ ও বন্দুকযুদ্ধে নিহত ২৯৫৭: শিউরে ওঠা পরিসংখ্যান!
অপরাধ

২২ বছরে ‘ক্রসফায়ার’ ও বন্দুকযুদ্ধে নিহত ২৯৫৭: শিউরে ওঠা পরিসংখ্যান!

অক্টোবর ২৭, ২০২৬

প্রস্তাবিত সংবাদ

প্রথম স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া!

প্রথম স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া!

অক্টোবর ২৭, ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে জামায়াত নেতা বহিষ্কার!

আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে জামায়াত নেতা বহিষ্কার!

অক্টোবর ২৭, ২০২৬
ট্রুডোর সাথে প্রেমের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন কেটি পেরি!

ট্রুডোর সাথে প্রেমের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন কেটি পেরি!

অক্টোবর ২৭, ২০২৬
কিশোরীকে চুম্বন: শাস্তি হিসেবে বাবা-ছেলেকে নগ্ন করে ঘোরানো হলো!

কিশোরীকে চুম্বন: শাস্তি হিসেবে বাবা-ছেলেকে নগ্ন করে ঘোরানো হলো!

অক্টোবর ২৭, ২০২৬
ইরানে বড় অভিযানের প্রস্তুতি: যেকোনো মুহূর্তে ট্রাম্পের সংকেত!

ইরানে বড় অভিযানের প্রস্তুতি: যেকোনো মুহূর্তে ট্রাম্পের সংকেত!

অক্টোবর ২৭, ২০২৬
সৌদিকে পূর্ণ সামরিক শক্তিতে রক্ষার ঘোষণা পাকিস্তানের!

সৌদিকে পূর্ণ সামরিক শক্তিতে রক্ষার ঘোষণা পাকিস্তানের!

অক্টোবর ২৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (89)
  • অর্থনীতি (111)
  • আদালত (114)
  • আন্তর্জাতিক (1,030)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (438)
  • খেলা (469)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (109)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (96)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (4)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (47)
  • ফুটবল (351)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,237)
    • কক্সবাজার (24)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (7)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (16)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (6)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,251)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (499)
  • লাইফস্টাইল (192)
  • শিক্ষা (198)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • প্রথম স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া! অক্টোবর ২৭, ২০২৬
  • আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে জামায়াত নেতা বহিষ্কার! অক্টোবর ২৭, ২০২৬
  • ট্রুডোর সাথে প্রেমের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন কেটি পেরি! অক্টোবর ২৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান