শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

পারিবারিক শাসন ও জবাবদিহিতা অনেকটাই কমে গেছে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশ
0
পারিবারিক শাসন ও জবাবদিহিতা অনেকটাই কমে গেছে: ডিএসসিসি প্রশাসক

পারিবারিক শাসন ও জবাবদিহিতা অনেকটাই কমে গেছে: ডিএসসিসি প্রশাসক

0
শেয়ার হয়েছে
6
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: পরিবারের ভূমিকার কথা তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, আগে পরিবারের প্রতি সন্তানের জবাবদিহিতা অনেক বেশি ছিল। সন্ধ্যার পর বাড়ি ফিরতে দেরি হলে সন্তানকে নানা প্রশ্নের জবাব দিতে হতো। পকেটে অতিরিক্ত টাকা পাওয়া গেলেও বাবা-মা জানতে চাইতেন, টাকা কোথা থেকে এসেছে। কিন্তু বর্তমানে সেই পারিবারিক শাসন ও জবাবদিহিতা অনেকটাই কমে গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি : সমাধানের যে পথে’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তরুণদের মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা, পাঠাগার, পাঠচক্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, “এলাকায় পাঠাগার গড়ে তুলতে হবে, খারাপ আড্ডার পরিবর্তে পাঠচক্র করতে হবে। রবীন্দ্রজয়ন্তী ও নজরুল জয়ন্তীর মতো সাংস্কৃতিক আয়োজনও এলাকায় করা দরকার।” তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ বর্তমান প্রজন্মের ওপর নির্ভর করছে। মেধাবী তরুণেরা বিদেশে চলে গেলে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশ ও দেশের মানুষকে ভালোবেসে মেধাকে দেশের কাজেই লাগাতে হবে।

সামাজিক সংগঠনের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এ ক্ষেত্রে সামাজিক সংগঠন ও পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না বা পুলিশ দিয়ে ভালো মানুষ তৈরি করা যায় না। বরং একবার পুলিশের খপ্পরে পড়লে সে আরও খারাপ হয়ে বের হয়ে আসতে পারে।”

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে প্রথমে নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে মাদক ও ইন্টারনেট আসক্তিসহ অন্যান্য ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকতে হবে। তার ভাষায়, ‘যে নিজেকে জয় করতে পেরেছে, পৃথিবীতে মহামানব তারাই হয়েছে।’ প্রতিটি মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, লক্ষ্যহীন জীবন মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। আর হতাশা থেকেই মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়ে।

সর্বশেষে তিনি সামাজিক সচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার ও কর্মশালা আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, “আপনি নিজে সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে। আর সমাজ সুস্থ থাকলেই রাষ্ট্র এগিয়ে যাবে।”

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowBangladesh SocietyCapital News BDDhaka South City CorporationDrug AddictionDSCC AdministratorFamily ValuesInternet AddictionMd. Abdus SalamYouth Developmentআবদুস সালামইন্টারনেট আসক্তিডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনমাদকাসক্তিসামাজিক সচেতনতা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ
বাংলাদেশ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ২২ দফা কর্মপরিকল্পনা
বাংলাদেশ

মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনায় ২২ দফা মহাপরিকল্পনা

সেপ্টেম্বর ২৪, ২০২৬
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে : প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার পাবেন: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার পাবেন: তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও দক্ষ জনশক্তি জোরদারে গুরুত্বারোপ শামা ওবায়েদেরসিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও দক্ষ জনশক্তি জোরদারে গুরুত্বারোপ শামা ওবায়েদের

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও দক্ষ জনশক্তি জোরদারে গুরুত্বারোপ শামা ওবায়েদের

প্রস্তাবিত সংবাদ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

সেপ্টেম্বর ২৪, ২০২৬
খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্ত্রীকে রেখে 'তরুণী' সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

গণপতি মণ্ডপে গোবিন্দর সঙ্গে তরুণী সহশিল্পী, তুঙ্গে দাম্পত্য গুঞ্জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মা হারালেন রানী মুখার্জি

মা হারালেন রানী মুখার্জি

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,165)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,158)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান