বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ ঘণ্টার আগুনে পুড়ে নিহত ৪৪, আহত ৪৫

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫
আন্তর্জাতিক
0
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ ঘণ্টার আগুনে পুড়ে নিহত ৪৪, আহত ৪৫

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ ঘণ্টার আগুনে পুড়ে নিহত ৪৪, আহত ৪৫

0
শেয়ার হয়েছে
8
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সূত্রপাত হওয়া এই আগুন প্রায় ১৫ ঘণ্টা ধরে জ্বলতে থাকে এবং কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের সংস্কার কাজের জন্য ব্যবহৃত বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত এই বিশাল কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

বিবিসি জানিয়েছে, ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া ৪৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর তা ‘অস্বাভাবিকভাবে’ দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক বাসিন্দা বের হতে পারেননি। তদন্তে ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে, যা আগুনের তীব্রতা বাড়িয়েছে। এ ছাড়া, কমপ্লেক্সে ব্যবহৃত নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড (Safety Standard) পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এই ঘটনায় অবহেলার অভিযোগে একটি কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন কোম্পানিটির পরিচালক এবং একজন পরামর্শক।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Building FireConstruction SafetyFatal FireFire AccidentHong Kong FireHong Kong NewsTai Po FireWang Fuk Courtঅগ্নিকাণ্ডওয়াং ফুক কোর্টতাই পোনিহত ৪৪হংকং
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়
আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

সেপ্টেম্বর ২২, ২০২৬
পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

সেপ্টেম্বর ১৭, ২০২৬
উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ
আন্তর্জাতিক

উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আর্সেনালের বড় জয়ের রাতে উড়ে গেল লিভারপুল-বায়ার্ন মিউনিখ

আর্সেনালের বড় জয়ের রাতে উড়ে গেল লিভারপুল-বায়ার্ন মিউনিখ

চিকিৎসকদের নিষেধাজ্ঞা অমান্য করে অনুশীলনে নেইমার

চিকিৎসকদের নিষেধাজ্ঞা অমান্য করে অনুশীলনে নেইমার

প্রস্তাবিত সংবাদ

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

সেপ্টেম্বর ২২, ২০২৬
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি, ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি, ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ

সেপ্টেম্বর ২২, ২০২৬
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির 'রাকা'

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

সেপ্টেম্বর ২২, ২০২৬
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

সেপ্টেম্বর ২২, ২০২৬
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

সেপ্টেম্বর ২২, ২০২৬
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

সেপ্টেম্বর ২২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,162)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,151)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে সেপ্টেম্বর ২২, ২০২৬
  • জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি, ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ সেপ্টেম্বর ২২, ২০২৬
  • মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’ সেপ্টেম্বর ২২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান