মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ে টাকার খেলা: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২৬
শিক্ষা
0
শিক্ষা মন্ত্রণালয়ে টাকার খেলা: পরিকল্পনা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয়ে টাকার খেলা: পরিকল্পনা উপদেষ্টা

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

শিক্ষা ডেস্ক

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ে তদবির ও অনিয়মের বাস্তব চিত্র তুলে ধরেছেন পরিকল্পনা উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, মন্ত্রণালয়ে প্রতিদিন শত শত তদবির আসত। আগে টাকা দিয়ে কাজ হলেও এখন মানুষ সরাসরি মন্ত্রণালয়ে হাজির হন। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের ধরণ সম্পর্কে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ে প্রতিদিন শত শত তদবির আসতো। আগে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই কাজ হয়ে যেত, মন্ত্রণালয়ে আসারও প্রয়োজন হতো না। তবে বর্তমান প্রেক্ষাপটে সবাই সুযোগ পাওয়ার আশায় সরাসরি মন্ত্রণালয়ে হাজির হতেন।’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অর্থনীতির সমালোচনা করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘গত সরকারের আমলে আপাতদৃষ্টিতে অর্থনীতি ভালো ছিল মনে হয়েছিল। কিন্তু ব্যাংক খাতের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, তা বোঝা যাচ্ছিল। বিপুল অর্থ বিদেশে চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘আর্থিক খাতের নিয়মশৃঙ্খলা ভেঙে পড়েছিল, যা বাজেটের শৃঙ্খলাকে নষ্ট করে। ২০২৪ সালে অভ্যুত্থান না হলেও পরে অভ্যুত্থান হতো—তা বোঝা যাচ্ছিল। যারা এসব (দুর্নীতি, অন্যায়) করেছেন, তারা তা বুঝতে পেরে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে রেখে গেছেন।’

বর্তমান অর্থনীতির অবস্থা ও জিডিপি প্রসঙ্গে উপদেষ্টা জানান, আগের সরকারের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতির কিছুটা উন্নতি হয়েছে। এ বছর জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে। তবে উচ্চ সুদহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বর্তমানে বেসরকারি খাতে ঋণপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগে অনীহা বাড়ছে এবং বিদ্যমান উদ্যোক্তারা কার্যক্রম সম্প্রসারণে পিছিয়ে যাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন।’ মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সুদ বাড়িয়ে রেখে মূল্যস্ফীতি দ্রুত কমানোর যে ধারণা ছিল, তা বর্তমান বাস্তবতায় আর অতটা কার্যকর নয়। মূল্যস্ফীতি যতটা কমার কথা ছিল, ততটা কমেনি; তবে এর প্রবণতা নিম্নমুখী।’

ব্যাংক খাত ও বাজেট চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে আর্থিক খাতের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে সরকারকে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে। পালিয়ে যাওয়া কিছু ব্যাংক মালিকের কোনো শেয়ার না থাকায় সেখান থেকে ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে যে পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে, তা মূলত সরকারের পরিচালন ব্যয় মেটাতেই ব্যয় হয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় করতে হচ্ছে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভর করে।’

ভবিষ্যৎ উন্নয়ন ও দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বড় বড় দুর্নীতি আগের তুলনায় কমলেও মামলা বাণিজ্য ও বদলি বাণিজ্যের মতো অনিয়ম এখনো বিদ্যমান।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ভৌত অবকাঠামো দিয়ে কঙ্কাল তৈরি করা যায়, কিন্তু মানবসম্পদ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’

বাংলাফ্লো/এফআইআর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

শিক্ষামন্ত্রীকে প্রধান করে জাতীয় অধ্যাপক নিয়োগ কমিটি
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীকে প্রধান করে জাতীয় অধ্যাপক নিয়োগ কমিটি

জুন ১৭, ২০২৬
শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ

শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ১৬, ২০২৬
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও বাধ্যতামূলক তৃতীয় ভাষা চালুর প্রস্তাব
বাংলাদেশ

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও বাধ্যতামূলক তৃতীয় ভাষা চালুর প্রস্তাব

জুন ১২, ২০২৬
পরবর্তী পোস্ট
বাংলাদেশকে বাদ দেওয়া ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বলছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে বাদ দেওয়া ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বলছে শ্রীলঙ্কা

বিশ্বকাপ না থাকায় ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প

বিশ্বকাপ না থাকায় ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যারা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যারা

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪৮)
  • অন্যান্য খেলা (৩৫)
  • অপরাধ (৭০)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯৭)
  • আন্তর্জাতিক (৭৯৯)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৮)
  • ক্রিকেট (৪১৫)
  • খেলা (৩৫২)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৮১)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮৪)
  • ধর্ম ও জীবন (২৪)
  • নারী (৩)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৪)
  • ফুটবল (২৯০)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৭৫৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৯)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫৭)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৬)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৫)
    • টাঙ্গাইল (১১)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫১)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৭)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (২)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (১০)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (১০)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯৫৯)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৫৫)
  • রাজনীতি (৪৭৯)
  • লাইফস্টাইল (১৪৬)
  • শিক্ষা (১৬২)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৫)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির জুন ২৩, ২০২৬
  • পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে মেসি জুন ২৩, ২০২৬
  • মেসির রেকর্ড গড়া জোড়া গোলে আর্জেন্টিনার দাপুটে জয় জুন ২৩, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান