সোমবার, আগস্ট ৩, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

বিসিবি নির্বাচন: ৩ দফা দাবি না মানলে ক্রিকেট বর্জনের হুমকি ঢাকার ক্লাবগুলোর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

নাটকীয়তা আর থামছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের আর বাকি দুদিন। তবে ক্রমশই জোরালো হচ্ছে নাটকীয়তা। তামিম ইকবালসহ এখন পর্যন্ত ১৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরই মধ্যে তিন দফা দাবি জানিয়েছে মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকরা। রোববারের মধ্যে দাবি না মানলে দেশের কোনধরনের ক্রিকেটে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন তারা।

শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। সেখানে নিজেদের দাবি এবং এর যৌক্তিকতা উত্থাপন করেন মোহামেডানের কাউন্সিলর মাসুদউজ্জামান। পাশাপাশি দাবি না মানলে ক্রিকেট বর্জনের ঘোষণা দেন। সেসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার প্রথম সারির বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধি।

মাসুদউজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ‘বিসিবি নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, যা বিশ্বে বাংলাদেশের ক্রিকেটকে বিতর্কিত করছে। ৬ অক্টোবর প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করলে ইতিহাস কলঙ্কিত হবে।’

মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের দাবি, বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। অথবা অ্যাডহক কমিটির মাধ্যমে নতুন নির্বাচন দেওয়া হোক। প্রয়োজনে বর্তমান তফসিল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই দাবির পক্ষে আছে ৪৮টি ক্লাব।

এমন দাবি যৌক্তিকতা তুলে ধরা সংবাদ সম্মেলনে। নির্বাচন ঘিরে সংগঠকদের অভিযোগ- জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ, আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবের কাউন্সিলরদের নির্বাচন বর্জন, বিসিবি সভাপতির একক হস্তক্ষেপে কাউন্সিলরদের যোগ্যতার ক্যাটাগরি নির্ধারণ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ, ১৫ ক্লাবকে কাউন্সিলরশিপ না দেয়া এবং জেলা-বিভাগীয় কাউন্সিলরদের আটকে রাখা।

৫ অক্টোবরের মধ্যে এসব দাবি মেনে নেওয়ার আহবান জানান তারা। অন্যথায় ক্রিকেট বর্জনের হুমকি দেন। সংবাদ সম্মেলনের শুরুতে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ‘বিতর্কিত নির্বাচনের নীলনকশা বাতিল না করা হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে বাংলাদেশের কোন ক্লাব অংশ নেবে না।’

বিসিবি নির্বাচনে নাটকীয়তা শুরু হয় তৃতীয় বিভাগ বাছাই পর্ব পেরিয়ে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টে স্থগিত হওয়ার পর। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে ছিলেন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়া সংগঠকেরাও।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, জানতে চাওয়া হয় মাসুদউজ্জামানের কাছে। জবাবে তিনি বলেন, ‘আপিলের সুযোগ আছে, কিন্তু আপনারাই দেখেন, আমরা পারছি কিছু? কোনোভাবে যৌক্তিক কিছু করতে পারছি? আমরা ক্রিকেটের স্বার্থেই কথা বলছি। আলোচনার দরজা খুলে দিচ্ছি। যারা রিট করেছেন, তাদের সবার প্রতিই তো এই জিনিসটা করা। এখন যদি ধরেন, আপনি মামলা করেছেন, আপনি আপোস চান, আপনি বাংলাদেশ ক্রিকেটের ভালো চান। আপনি আলোচনা করে তারপর ব্যবস্থা নেন।’

তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। তিন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। ক্যাটাগরি-১ বা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১২ এবং ক্যাটাগরি-৩ বা বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে নির্বাচিত হবেন একজন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক হিসেবে বোর্ডে নিযুক্ত হবেন। পরে ২৫ জনের ভোটে নির্বাচিত হবেন সভাপতি ও সহসভাপতি।

Tags: ক্লাব ক্রিকেটবাদলবিসিবিবিসিবি নির্বাচনমাসুদউজ্জামানমোহামেডানলিড স্পোর্টস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
ক্রিকেট

হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

জুলাই ৩০, ২০২৬
৪ বলে ৩ ক্যাচ মিস, সাকিবের হাত ফসকে শুরু জাফনার ফিল্ডিং বিপর্যয়
ক্রিকেট

৪ বলে ৩ ক্যাচ মিস, সাকিবের হাত ফসকে শুরু জাফনার ফিল্ডিং বিপর্যয়

জুলাই ২৫, ২০২৬
ওভালেই হবে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ক্রিকেট

ওভালেই হবে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

জুলাই ২৩, ২০২৬
পরবর্তী পোস্ট

আট মাসে ৮৩ মেয়েশিশু খুন, ধর্ষণের শিকার ৩৯০

ট্রাম্পের কিছু প্রস্তাবে একমত, কয়েকটিতে আলোচনা চায় হামাস-ইসরায়েল

৫০ ওভারের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি, কে এই ২০ বর্ষী ব্যাটার?

প্রস্তাবিত সংবাদ

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আগস্ট ২, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬
ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

আগস্ট ২, ২০২৬
রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

আগস্ট ২, ২০২৬
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,926)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (482)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার আগস্ট ২, ২০২৬
  • শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আগস্ট ২, ২০২৬
  • ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির আগস্ট ২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান