মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

বিসিবি নির্বাচন: তামিমের সরে যাওয়া নিয়ে আক্ষেপ প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। নানা নাটকীয়তা শেষে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১৬ জন প্রার্থী। তাদেরই একজন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়কের নির্বাচন থেকে সরে যাওয়ায় আক্ষেপ দেখা গেছে কয়েকজন প্রার্থীর মাঝে।

নির্বাচনী প্রস্তুতি আর কুশল বিনিময়ের জন্য শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় আসেন ক্লাব ক্যাটাগরির কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে ছিলেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম নাভিন, লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান (বাদল), রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান (দীপন), উত্তরার ফায়াজুর রহমান, প্রাইম ধলেশ্বরের আবুশ বাশার, ইয়াং পেগাসাসের একেএম আহসানুর রহমান মল্লিক রনি, এইস ওয়ারিয়র্সের রাকিব উদ্দিন এবং গোল্ডেন ইগলস স্পোর্টিং ক্লাবের মোখছেদুল কামাল।

কয়েকজন প্রার্থী মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম বলেন, ‘নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। শুরু থেকেই আমরা নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। তামিমরাও ছিলেন, কিন্তু এখন নেই। ওরা থাকলে নির্বাচনটা আরও অংশগ্রহণমূলক হতো। কেন নেই সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডে তামিমের থাকা উচিত ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তারই।’

‘আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত। কারণ, আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছিলাম। যারা যারাই প্রার্থিতা প্রত্যাহার করেছেন-শুধু তামিম ইকবাল না, অনেক যোগ্য প্রার্থী ছিলেন, যারা ডিজার্ভ করেন এখানে (পরিচালক হিসেবে) থাকা।’-যোগ করেন শানিয়ান।

ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে নির্বাচন করা লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুতফর রহমান বলেছেন, ‘নির্বাচনের স্বাধীনতা আমি উপভোগ করছি। তামিম-ফাহিমরা থাকলে ভালো হতো, এতে অংশগ্রহণ আরও বাড়ত। কিন্তু কোনো চাপ আমি দেখিনি। বোর্ড পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে, তাই নির্বাচন তো হবেই। সবকিছুর একটা সময় আছে, সেই সময়ের ভেতরে করতে হয়। আমার বিশ্বাস নির্বাচন ঠিক নির্বাচন হিসেবেই হবে।’

সব পক্ষ বিসিবি নির্বাচনে থাকলে ভালো হতো বলে মনে করেন লুতফর, ‘তামিম-ফাহিমরা থাকলে আরও ভালো হতো নির্বাচনটা। সবাইকে নিয়ে ক্রিকেটের উন্নতি করতে হবে। কারও একার পক্ষে উন্নতি করা সম্ভব নয়। যদি সুযোগ থাকত, দুই পক্ষ মিলে নির্বাচন করলে ভালো হতো। বাংলাদেশ ক্রিকেটের জন্য সংগঠক, ক্রিকেটার, সাবেক ক্রিকেটার সবাইকে দরকার।’

তামিমের সিদ্ধান্তকে ব্যক্তিগত হিসেবে দেখছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ও পরিচালক প্রার্থী আদনান রহমান। বলেছেন, ‘এটা তার ব্যক্তিগত বিষয়। এখন আমরা যারা নির্বাচন করছি। সবাই আমরা সংগঠক ও খেলার মাঠের লোক। ১০-১৫ বছর ধরে আমরা ক্রিকেটের সঙ্গে জড়িত।’

তামিমের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি বেশ পীড়া দিয়েছে ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে প্রার্থী হওয়া দেবব্রত পালকে। বলেছেন, ‘তামিমের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না।’

বিসিবি নির্বাচনে সভাপতি হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন তামিম ইকবাল। গত বুধবার নির্বাচনে ‘ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম। তার সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে দুজন রফিকুল ইসলাম ও মির্জা ইয়াসির আব্বাস দাবি জানিয়েছিলেন, নির্বাচনের সময় যেন পুননির্ধারণ করা হয়। তবে তাদের ওই দাবির সঙ্গে কেউই সহমত হননি।

Tags: তামিমদীপনবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টসলুতফর রহমানশানিয়ান
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
ক্রিকেট

হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

জুলাই ৩০, ২০২৬
৪ বলে ৩ ক্যাচ মিস, সাকিবের হাত ফসকে শুরু জাফনার ফিল্ডিং বিপর্যয়
ক্রিকেট

৪ বলে ৩ ক্যাচ মিস, সাকিবের হাত ফসকে শুরু জাফনার ফিল্ডিং বিপর্যয়

জুলাই ২৫, ২০২৬
ওভালেই হবে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ক্রিকেট

ওভালেই হবে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

জুলাই ২৩, ২০২৬
পরবর্তী পোস্ট

খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধন থাকার বক্তব্য মিথ্যা: জয়সওয়াল

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও জব্দ করেছে ইসরাইল

জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

প্রস্তাবিত সংবাদ

স্পাইডার-ম্যান খ্যাত প্রবীণ অভিনেত্রী মেরি রিভেরা আর নেই

স্পাইডার-ম্যান খ্যাত প্রবীণ অভিনেত্রী মেরি রিভেরা আর নেই

আগস্ট ৪, ২০২৬
ডিপফেক নিয়ে কড়া হুঁশিয়ারি ম্রুণাল ঠাকুরের

ডিপফেক নিয়ে কড়া হুঁশিয়ারি ম্রুণাল ঠাকুরের

আগস্ট ৪, ২০২৬
সৃজিতের সুরে প্রথমবার গান গাইছেন অনির্বাণ ভট্টাচার্য

সৃজিতের সুরে প্রথমবার গান গাইছেন অনির্বাণ ভট্টাচার্য

আগস্ট ৪, ২০২৬
পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ

পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ

আগস্ট ৪, ২০২৬
গাজায় সেনা প্রত্যাহার ‘ইয়েলো লাইন’ শর্তে আটকে দিল মার্কিন নেতৃত্বাধীন বোর্ড

গাজায় সেনা প্রত্যাহার ‘ইয়েলো লাইন’ শর্তে আটকে দিল মার্কিন নেতৃত্বাধীন বোর্ড

আগস্ট ৪, ২০২৬
যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘নতুন নিরাপত্তা সংকট’ তৈরির অভিযোগ কিমের

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘নতুন নিরাপত্তা সংকট’ তৈরির অভিযোগ কিমের

আগস্ট ৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (892)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,936)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,038)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • স্পাইডার-ম্যান খ্যাত প্রবীণ অভিনেত্রী মেরি রিভেরা আর নেই আগস্ট ৪, ২০২৬
  • ডিপফেক নিয়ে কড়া হুঁশিয়ারি ম্রুণাল ঠাকুরের আগস্ট ৪, ২০২৬
  • সৃজিতের সুরে প্রথমবার গান গাইছেন অনির্বাণ ভট্টাচার্য আগস্ট ৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান