সোমবার, অক্টোবর ৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম খেলা

পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের লিডে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬
খেলা
0
পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের লিডে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের লিডে বাংলাদেশ

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ঘরের মাঠ সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে লিটন দাসের চোখধাঁধাঁ শতকে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২৩২ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। দ্বিতীয় দিনে তাসকিন-মিরাজ ও তাইজুল-নাহিদের দুর্দান্ত বোলিংয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে শান্তর দল।

আগের দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে খেলতে নামা পাকিস্তানকে শুরুতেই ধাক্কা দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২২ রানে ওপেনার আব্দুল্লাহ ফজলকে (৯) লিটন দাসের চমৎকার ক্যাচে পরিণত করেন তিনি। এরপর প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজকেও (১৩) মুমিনুলের ক্যাচ বানিয়ে দ্রুত বিদায় করেন তাসকিন।

দুই ওপেনারকে হারানোর পর উইকেটে থিতু হতে পারেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ (২১) ও সৌদ শাকিল (৮)। এই দুজনকে সাজঘরে ফেরান অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ফলে প্রথম সেশনেই ৭৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে সফরকারীরা।

এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের হাল ধরেছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ৬৩ বলে অর্ধশতক হাঁকিয়ে বাবর যখন বড় সংগ্রহের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই আঘাত হানেন গতি তারকা নাহিদ রানা। ৬৮ রান করা বাবর আজমকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে সবচেয়ে মূল্যবান উইকেটটি তুলে নেন নাহিদ।

বাবর আজমের বিদায়ের পর পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার একাই ধসিয়ে দেন স্পিনার তাইজুল ইসলাম। সালমান আলী আগা (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) ও হাসান আলীকে (১৮) দ্রুত সাজঘরে ফিরিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। চা-বিরতির পর খুররম শাহজাদ (১০) ও শেষ উইকেট হিসেবে সাজিদ খানকে আউট করে ২৩২ রানেই পাকিস্তানের ইনিংসের সমাপ্তি টানেন নাহিদ রানা।

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। এছাড়া ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে পড়েছিল বাংলাদেশ। দলীয় ১০৬ রানেই ৬ উইকেট হারিয়ে যখন চরম ব্যাটিং বিপর্যয়ে দল, তখন ত্রাণকর্তা হয়ে দাঁড়ান লিটন কুমার দাস। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ওয়ানডে মেজাজে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৬ রানের এক অনবদ্য মহাকাব্যিক ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় শতক।

লিটনকে যোগ্য সঙ্গ দেন তাইজুল ইসলাম (১৬) ও শেষ দিকে শরিফুল ইসলাম (১২*)। নবম উইকেটে শরিফুলের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে দলকে ২৭৮ রান পর্যন্ত নিয়ে যান লিটন। পাকিস্তানের পক্ষে বল হাতে খুররম শাহজাদ ৪টি এবং মোহাম্মদ আব্বাস ৩টি উইকেট নেন।

৪৬ রানের লিড নিয়ে বাংলাদেশ এখন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পরিকল্পনা সাজাচ্ছে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowBangladesh vs Pakistan 2nd TestCricket News BDLitton Das CenturyNahid RanaSports NewsTaijul Islamখেলাধুলার খবরতাইজুল ইসলামনাহিদ রানাবাংলা ফ্লোবাংলাদেশ বনাম পাকিস্তান টেস্টলিটন দাসের সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

কুৎসিত হারের জন্য দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন
অন্যান্য খেলা

এশিয়ান গেমসে চরম লজ্জার হার: দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ সালাউদ্দিনের

অক্টোবর ৩, ২০২৬
সাইফ-তামিম-লিটন মিলেও ১ রান পায়নি বাংলাদেশ
ক্রিকেট

সাইফ-তামিম-লিটন মিলেও ১ রান পায়নি বাংলাদেশ

অক্টোবর ৩, ২০২৬
রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে
খেলা

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি : দে লা ফুয়েন্তে

সেপ্টেম্বর ২২, ২০২৬
পরবর্তী পোস্ট
মেডেল না নিয়েই মাঠ ছাড়লেন রোনালদো!

মেডেল না নিয়েই মাঠ ছাড়লেন রোনালদো!

ভুল নিয়মে আম রাখছেন না তো?

ভুল নিয়মে আম রাখছেন না তো?

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
বিস্তারিত: 
#news #banglaflow #বাংলাফ্লোপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
বিস্তারিত: 
#news #banglaflow #বাংলাফ্লো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

প্রস্তাবিত সংবাদ

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

অক্টোবর ৪, ২০২৬
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

অক্টোবর ৪, ২০২৬
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

অক্টোবর ৪, ২০২৬
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না: ট্রাম্প

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না: ট্রাম্প

অক্টোবর ৪, ২০২৬
হঠাৎ 'অস্বাভাবিক' গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

অক্টোবর ৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (106)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (996)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,180)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,184)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (193)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার অক্টোবর ৪, ২০২৬
  • পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের অক্টোবর ৪, ২০২৬
  • ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত অক্টোবর ৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান