রবিবার, নভেম্বর ২২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অন্যান্য খেলা

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩, ২০২৬
অন্যান্য খেলা, খেলা
0
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

0
শেয়ার হয়েছে
14
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয়—এতদিন এমন হিসাবই ছিল। কিন্তু সেই সমীকরণ পাল্টে থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ। ২০০৬ সালের কলম্বো এসএ গেমসের পর দীর্ঘ ২০ বছরে হকিতে শ্রীলঙ্কার কাছে এটিই বাংলাদেশের প্রথম হার।

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদ জিমি এই হারে বিস্ময় প্রকাশ করেছেন। গত দুই দশকে বাংলাদেশের এই দুই বড় তারকার দাপুটে সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই তো দূরের কথা, ৬-৮ গোলে জেতার অসংখ্য রেকর্ড রয়েছে। চয়ন বলেন, ‘২০০৬ সালে শ্রীলঙ্কায় এক ম্যাচ হারের পর আমরা আর কখনও হারিনি। টুর্নামেন্টে এমন এক ম্যাচ হতেই পারে। আগামী ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ এশিয়ান গেমস নিশ্চিত করবে বলে প্রত্যাশা করি।’

দলের এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন প্রধান কোচ আতিকুজ্জামান। ব্যাংকক থেকে তিনি জানান, ‘ডিপ ডিফেন্স আমাদের ঠিকমতো হয়নি এবং প্রতিপক্ষের খেলোয়াড় মার্কিংয়েও সমস্যা ছিল। টানা দুদিন প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হয়েছে। আজকের হারের দায় কোচ হিসেবে আমি নিচ্ছি।’ তবে আগামী ৬ এপ্রিল উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল ও এশিয়ান গেমস নিশ্চিত করার বিষয়ে তিনি আশাবাদী। বর্তমানে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কার পয়েন্ট ৬। ফলে সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে।

ম্যাচের ধারাবিবরণীতে দেখা যায়, ৬ মিনিটেই লিড নেয় শ্রীলঙ্কা। প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা আনেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে শ্রীলঙ্কা পুনরায় লিড নেয়। তৃতীয় কোয়ার্টারে গোল না হলেও চতুর্থ কোয়ার্টারের ৪ মিনিটে ব্যবধান ৩-১ করে লঙ্কানরা। এর পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আমিরুল (৩-২)। পুরো ম্যাচে শ্রীলঙ্কা মাত্র একটি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ ছয়টি পেয়ে মাত্র একটিতে গোল করতে পেরেছে। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট সোহানুর রহমান সবুজের অনুপস্থিতি এই ম্যাচে ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ দল।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Asian Games QualifiersBangla FlowBangladesh HockeyBangladesh vs Sri LankaSports News BDখেলাধুলার সংবাদবাংলা ফ্লোবাংলাদেশ হকি দলহকি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিয়ের আনন্দে কর্মীদের সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক
খেলা

বিয়ের আনন্দে কর্মীদের সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক

নভেম্বর ২১, ২০২৬
চুক্তি বাতিল করল ইংলিশ ক্লাব
খেলা

পর্ন তারকাকে নিয়ে বিতর্ক, চুক্তি বাতিল করল ইংলিশ ক্লাব

নভেম্বর ২১, ২০২৬
ড্রয়ের পর বড় দুঃসংবাদ বায়ার্নের, ছিটকে গেলেন কেইন
খেলা

ড্রয়ের পর বড় দুঃসংবাদ বায়ার্নের, ছিটকে গেলেন কেইন

নভেম্বর ২১, ২০২৬
পরবর্তী পোস্ট
বিশ্বকাপের আগেরদিন ম্যাচ খেলবেন রোনালদোরা

বিশ্বকাপের আগেরদিন ম্যাচ খেলবেন রোনালদোরা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

টানা তৃতীয়বার ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টির

টানা তৃতীয়বার ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টির

প্রস্তাবিত সংবাদ

জিয়াউল আহসানের গুম-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক কবে?

জিয়াউল আহসানের গুম-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক কবে?

নভেম্বর ২২, ২০২৬
লস অ্যাঞ্জেলেসে সেরা অভিনেত্রী হলেন বাংলাদেশের নাজিফা তুষি

লস অ্যাঞ্জেলেসে সেরা অভিনেত্রী হলেন বাংলাদেশের নাজিফা তুষি

নভেম্বর ২২, ২০২৬
ভারতে রণবীরের ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ভারতে রণবীরের ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নভেম্বর ২২, ২০২৬
পাভেলের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ, ২০ লাখ ক্ষতি

পাভেলের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ, ২০ লাখ ক্ষতি

নভেম্বর ২২, ২০২৬
শ্রদ্ধার কাছে কেন ক্ষমা চাইলেন সালমান খান?

শ্রদ্ধার কাছে কেন ক্ষমা চাইলেন সালমান খান?

নভেম্বর ২২, ২০২৬
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার বৈঠকে বসছে এনসিপি

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার বৈঠকে বসছে এনসিপি

নভেম্বর ২২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (6)
  • অন্যান্য (57)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (95)
  • অর্থনীতি (113)
  • আদালত (121)
  • আন্তর্জাতিক (1,072)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (441)
  • খেলা (483)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (116)
  • জনপদ (225)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (98)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (4)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (47)
  • ফুটবল (360)
  • বরিশাল (13)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,352)
    • কক্সবাজার (26)
    • কিশোরগঞ্জ (25)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (11)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (18)
    • গোপালগঞ্জ (15)
    • চট্টগ্রাম (66)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (7)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (3)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (18)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (52)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (5)
    • নারায়ণগঞ্জ (8)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (4)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (3)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (6)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (16)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,321)
  • বিশেষ (2)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (63)
  • রাজনীতি (505)
  • লাইফস্টাইল (197)
  • শিক্ষা (206)
  • শিল্প সাহিত্য (11)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (73)

বিষয়সমূহ

Bangladesh News Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন খবর বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • জিয়াউল আহসানের গুম-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক কবে? নভেম্বর ২২, ২০২৬
  • লস অ্যাঞ্জেলেসে সেরা অভিনেত্রী হলেন বাংলাদেশের নাজিফা তুষি নভেম্বর ২২, ২০২৬
  • ভারতে রণবীরের ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের নভেম্বর ২২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান