ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘প্রোডাক্টস কাস্টিং’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আজ রবিবার (২৫ জানুয়ারি) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে পদের বিবরণ:
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
বিভাগ: প্রোডাক্টস কাস্টিং।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে অ্যাকাউন্টিং এবং আর্থিক হিসাব-নিকাশে (মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক) দক্ষতা আবশ্যক।
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর।
সুযোগ-সুবিধা ও কর্মস্থল:
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কর্মস্থল: ঢাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আকিজ বশির গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট বা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬।
বাংলাফ্লো/এফআইআর






