শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

উৎসবের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে ইয়াশ রোহান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৫
বিনোদন
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

বৃহস্পতিবার (২ অক্টোবর) ছিলো বিজয়া দশমী। এদিন অভিনেতা ইয়াশ রোহান কপালে সিঁদুর তিলক কেটে দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ছবিটি পোস্ট করার পর থেকেই তার মন্তব্য বাক্স ভরে যায় নানা ধরনের প্রতিক্রিয়ায়— যার মধ্যে বেশিরভাগই ছিল ঘৃণামূলক এবং ব্যক্তিগত আক্রমণাত্মক।

রাত ১টার দিকে ছবি পোস্ট করার পর মাত্র ১৮ ঘণ্টায় তাতে এসেছে প্রায় ৭১ হাজার রিয়েকশন, আড়াই হাজার শেয়ার এবং ১৫ হাজারের বেশি মন্তব্য। আশ্চর্যের বিষয়, মন্তব্যগুলোর বড় অংশই ছিল কটূক্তি, ধর্মীয় আক্রমণ ও ঘৃণামূলক বক্তব্যে ভরা।

কেউ লিখেছেন,“আজকে থেকে তোমার নাটক আর দেখবো না।” অন্য আরেকজন লিখেছেন “তোকে মুসলিম ভেবেছিলাম।” অপর আরেকজন লিখেছেন,“তুই হিন্দু, আজকে জানলাম।”

এমন অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য সত্ত্বেও, ইয়াশ রোহানকে ইতিবাচক ও ভদ্রভাবে উত্তর দিতে দেখা গেছে।

তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি অসংখ্য ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন,“আমি ধর্ম দেখে নাটক দেখি না, অভিনেতাকে ভালো লাগলেই দেখি।” আরেকজন লিখেছেন,“ধর্ম দিয়ে মানুষকে বিচার করা বোকামি। উনি একজন অসাধারণ শিল্পী।”

নেতিবাচক সব মন্তব্য দেখে অনেককে আশঙ্কা প্রকাশও করতে দেখা গেছে। একজন লিখেছেন,“এই কমেন্ট সেকশন দেখে দেশের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি।” অন্য আরেকজন লিখেন, “মানুষকে তার কর্ম ও নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত, ধর্ম দিয়ে নয়।”

শুধু ভক্তরাই নয়, দেশের শোবিজ তারকারাও ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন।

সময়ের তারকা অভিনেতা মুস্তাফিজ নূর ইমরান ইয়াশের ছবিটি শেয়ার করে লিখেন, “ইয়াশ রোহান আমার ভাই। আমার বন্ধু। একজন সম্মানিত শিল্পী। আমি ক্ষমা চাই তার কাছে। শুধু এই ছবিতে মন্তব্যকারীরা নয়, এই দূষিত মানসিকতার প্রতি ঘৃণা জানাই।”

ক্ষোভ প্রকাশ করে এসময় তিনি আরো লিখেন,“সুশিক্ষা,শিল্প,সংস্কৃতি, ক্রীড়া, সাংস্কৃতিক এবং পর্যটন চর্চার অভাবে একটি জাতি কীভাবে বেয়াদব এবং অসভ্যে পরিণত হতে পারে সেটাই দেখছি দীর্ঘদিন ধরে। যারা এভাবে বলছে, তারা কোনোভাবেই মুসলমানতো হতে পারেইনা আর মানুষ তো অবশ্যই না। সুশাসন, ন্যায়বিচার, সাংস্কৃতিক ঐক্য এবং পারস্পরিক সম্মান চর্চার অভাবে আজ আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি। শক্ত আইনানুগ ব্যবস্থা যদি অ্যাসোসিয়েশন থেকে নেওয়া হয় এবং এই অসভ্যরা শাস্তির আওতায় আসে তাহলেই ধীরে ধীরে এটা কমতে পারে। সবচেয়ে বড় দুঃখ যারাই দায়িত্বে আসুক কেউই জাতিকে সভ্য করার প্রয়াস করেনি। বরং প্রত্যেকে তার সাধ্যমত ধ্বংস করেছেন।”

ঘৃণা ছড়ানো মন্তব্যকারীদের উদ্দেশে অভিনেতা সোহেল রানা মন্ডল লিখেন, “আবার এরা চায় আর্টিস্ট যেন সকল অন্যায়ের বিরুদ্ধে থাকে… হা হাহা হা। শুভ বিজয়া ভাই আমার ইয়াশ রোহান।”

ক্ষুব্দ প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষ তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। ফেসবুকে কারো নাম না নিলেও অন্তর্জালে যারা ঘৃণা ছড়ান, তাদের উদ্দেশে এই তারকা অভিনেত্রী লিখেছেন,“কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?”

অভিনেতা আরশ খান লিখেছেন,“ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয়, ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করেনা বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এদেশের মানুষকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। ধর্ম যার যার দেশ সবার।”

মানুষকে তার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করা হয়- ইয়াশ রোহানের একটি ছবি থেকে শুরু হওয়া বিতর্ক সমাজের এক অন্ধকার দিককে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন নেটিজেনদের সচেতন একটি অংশ। তবে তারা সঙ্গে এটিও বলছেন, নেচিবাচকতার পাশাপাশি অনেক ভক্ত ও সহকর্মীর সমর্থন প্রমাণ করেছে যে শিল্পীকে তার প্রতিভা ও মানবিকতার ভিত্তিতে মূল্যায়ন করাই সঠিক পথ।

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ থেকে রায়হান রাফীর ‘পরাণ’- সবখানেই দারুণ অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন ইয়াশ রোহান। সিনেমাতে কম দেখা গেলেও টিভি নাটকে তিনি নিয়মিত।

Tags: অভিনয়ইয়াশ রোহানদুর্গাপূজাদেবী দুর্গানাটকনেটিজেনবিজয়া দশমীলিড বিনোদনসিনেমা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী
বিনোদন

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী

আগস্ট ৭, ২০২৬
দীর্ঘ ৪৬ বছর পর জুনিয়র এনটিআরের ‘ড্রাগন’ দিয়ে তেলেগু সিনেমায় অনিল কাপুর
বিনোদন

দীর্ঘ ৪৬ বছর পর জুনিয়র এনটিআরের ‘ড্রাগন’ দিয়ে তেলেগু সিনেমায় অনিল কাপুর

আগস্ট ৬, ২০২৬
৮ বছর পর  বলিউডে ফিরছেন প্রীতি জিনতা
বিনোদন

৮ বছর পর বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

আগস্ট ৬, ২০২৬
পরবর্তী পোস্ট

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

বিসিবি নির্বাচন: ‘অপ্রীতিকর পরিবেশ দেখা যাচ্ছে, যা কাম্য নয়’

ইয়াশকে নিয়ে যে ঘোষণা দিলেন ‘দেয়ালের দেশ’ নির্মাতা

প্রস্তাবিত সংবাদ

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী

আগস্ট ৭, ২০২৬
কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার

কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬
ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

আগস্ট ৭, ২০২৬
ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

আগস্ট ৭, ২০২৬
নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

আগস্ট ৭, ২০২৬
র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

আগস্ট ৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (52)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (901)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (424)
  • খেলা (415)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (332)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,958)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,048)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (164)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী আগস্ট ৭, ২০২৬
  • কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার আগস্ট ৭, ২০২৬
  • ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি আগস্ট ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান