ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগের জন্য নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডের এসব শূন্য পদে যোগ্য বাংলাদেশি নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন নির্ধারণ করা হয়েছে এবং আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে। সরকারি ফুলটাইম এই চাকরিতে নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা সুবিধা পাবেন।
আগামী ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা রাখা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












