জাতীয় ডেস্ক
ঢাকা: শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে উল্লেখ করে এখন বাকি সিদ্ধান্ত ভারতের ওপর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সভায় আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের কোনো সুযোগ পাচ্ছেন না, আর সেই আইন শেখ মুজিবই করে গেছেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, চব্বিশের অভ্যুত্থানে জেলায় জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ ক্ষেত্রে তদন্ত ও বিচারিক কার্যক্রমে যা যা সহযোগিতা প্রয়োজন, সরকার তা প্রদান করবে বলে আশ্বাস দেন তিনি।
আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও স্পষ্ট করেন আইনমন্ত্রী। পাশাপাশি রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা ও রেজিস্টারদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মো. আসাদুজ্জামান।
বাংলাফ্লো/এম এইচ এইচ












