বুধবার, অক্টোবর ২১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, পেছনে ফেলবে নরেন্দ্র মোদিকেও

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬
আন্তর্জাতিক, খেলা
0
বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, পেছনে ফেলবে নরেন্দ্র মোদিকেও

বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, পেছনে ফেলবে নরেন্দ্র মোদিকেও

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক ঢাকা: দর্শক ধারণক্ষমতার দিক থেকে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া স্টেডিয়াম নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণাধীন ‘ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম’ (VinFast Trong Dong Stadium) নামের এই মেগা ভেন্যুটিতে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৮ সালের আগস্ট মাসের মধ্যে এই বিশাল স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভিয়েতনামের বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে গত ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মেগা এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকার সমান।

স্থাপত্যশৈলীর দিক থেকেও স্টেডিয়ামটি হতে যাচ্ছে অনন্য। ভিয়েতনামের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে দেশটির ঐতিহ্যবাহী ‘ডং সন’ ব্রোঞ্জের ঢোলের আদলে এর বাহ্যিক নকশা তৈরি করা হচ্ছে, যাতে আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে। আন্তর্জাতিক ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিশাল আকারের কনসার্ট ও বৈশ্বিক ইভেন্ট আয়োজনের উপযোগী করে স্টেডিয়ামটি গড়ে তোলা হচ্ছে। যেকোনো প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় এতে সংযোজন করা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন আধুনিক ছাদ (রিট্র্যাক্টেবল রুফ)।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম হলো ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম, যেখানে একসঙ্গে ১ লাখ ৩২ হাজার দর্শক বসতে পারেন। হ্যানয়ের ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের ধারণক্ষমতা ভারতের এই স্টেডিয়ামের চেয়ে আরও ৩ হাজার বেশি হওয়ায় নির্মাণকাজ শেষ হলেই এটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের মুকুট নিজেদের করে নেবে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Narendra Modi StadiumSports NewsVietnam Largest StadiumVinFast Trong Dong Stadiumক্রীড়া অবকাঠামোনরেন্দ্র মোদি স্টেডিয়ামবিশ্বের বৃহত্তম স্টেডিয়ামভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামভিয়েতনাম স্টেডিয়ামহ্যানয় মেগা প্রকল্প
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ব্যালন ডি'অর মৌসুমের লড়াইয়ে ৬২ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রোনালদো
খেলা

ব্যালন ডি’অর মৌসুমের লড়াইয়ে ৬২ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রোনালদো

অক্টোবর ২১, ২০২৬
আগামী মাসে চীনে ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক চান পুতিন
আন্তর্জাতিক

আগামী মাসে চীনে ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক চান পুতিন

অক্টোবর ১৯, ২০২৬
ইসরাইলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক

নেতানিয়াহু না জিতলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে একাই লড়তে হবে: ট্রাম্প

অক্টোবর ১৯, ২০২৬

প্রস্তাবিত সংবাদ

বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, পেছনে ফেলবে নরেন্দ্র মোদিকেও

বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, পেছনে ফেলবে নরেন্দ্র মোদিকেও

অক্টোবর ২১, ২০২৬
ব্যালন ডি'অর মৌসুমের লড়াইয়ে ৬২ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রোনালদো

ব্যালন ডি’অর মৌসুমের লড়াইয়ে ৬২ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রোনালদো

অক্টোবর ২১, ২০২৬
বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও দর্পণ বিসর্জনে দেবী দুর্গাকে বিদায়

বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও দর্পণ বিসর্জনে দেবী দুর্গাকে বিদায়

অক্টোবর ২১, ২০২৬
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ

অক্টোবর ২১, ২০২৬
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অক্টোবর ২১, ২০২৬
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অক্টোবর ২১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (87)
  • অর্থনীতি (110)
  • আদালত (113)
  • আন্তর্জাতিক (1,020)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (437)
  • খেলা (467)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (107)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (94)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (4)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (46)
  • ফুটবল (350)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,222)
    • কক্সবাজার (24)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (16)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,239)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (498)
  • লাইফস্টাইল (189)
  • শিক্ষা (196)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন খবর বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, পেছনে ফেলবে নরেন্দ্র মোদিকেও অক্টোবর ২১, ২০২৬
  • ব্যালন ডি’অর মৌসুমের লড়াইয়ে ৬২ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রোনালদো অক্টোবর ২১, ২০২৬
  • বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও দর্পণ বিসর্জনে দেবী দুর্গাকে বিদায় অক্টোবর ২১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান