সোমবার, অক্টোবর ৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

ঢাকাই সিনেমার দুই কিংবদন্তি ফারুক ও প্রবীর মিত্রের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬
বিনোদন
0
ঢাকাই সিনেমার দুই কিংবদন্তি ফারুক ও প্রবীর মিত্রের জন্মদিন আজ

ঢাকাই সিনেমার দুই কিংবদন্তি ফারুক ও প্রবীর মিত্রের জন্মদিন আজ

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকা: গ্রামীণ পটভূমির সিনেমায় অনন্য দাপুটে অভিনেতা ‘মিয়া ভাই’ খ্যাত আকবর হোসেন পাঠান ফারুক এবং ঢাকাই সিনেমার ‘রঙিন নবাব’ খ্যাত প্রবীর মিত্রের জন্মদিন আজ। কাকতালীয়ভাবে একই দিনে (১৮ আগস্ট) জন্মগ্রহণ করেছিলেন এই দুই কিংবদন্তি অভিনেতা। শুধু তাই নয়, এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ (১৯৭১) সিনেমার মাধ্যমে একই সঙ্গে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাদের।

যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’ ফারুক 

১৯৪৮ সালের ১৮ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন ফারুক। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তবে স্বাধীন দেশে তিনি নিজের জন্মদিন পালন করতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত ফারুক ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর থেকে ১৮ আগস্টের জন্মদিনকে আর আনন্দের মনে করতে পারেননি।

অভিনয় ক্যারিয়ারে ‘জলছবি’ দিয়ে যাত্রা শুরুর পর ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘সুজন সখী’, ‘লাঠিয়াল’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করে কোটি দর্শকের মন জয় করেন তিনি। ‘লাঠিয়াল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৩ সালের ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নন্দিত এই তারকা।

‘রঙিন নবাব’ প্রবীর মিত্র 

১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্ম নেন প্রবীর মিত্র। বেড়ে ওঠেন পুরান ঢাকায়। দুরন্ত কিশোর প্রবীর মিত্রের ক্রিকেটে অসামান্য দক্ষতা ছিল, খেলেছেন ঢাকা ফার্স্ট ডিভিশনে। পাশাপাশি হকিতেও পারদর্শী ছিলেন তিনি। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা প্রবীর মিত্র ‘জলছবি’ দিয়ে সিনেমায় নাম লেখান।

ক্যারিয়ারের প্রথম ভাগে নায়ক চরিত্রে সাবলীল অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। ১৯৮৯ সালে ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেন প্রবীর মিত্র। এরপর তাকে আর প্রধান চরিত্রে পাওয়া না গেলেও তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা। ‘তিতাস একটি নদীর নাম’, ‘বড় ভালো লোক ছিল’, ‘নয়নের আলো’, ‘দুই পয়সার আলতা’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৮৩ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। এরপর ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। গত বছরের ৫ জানুয়ারি অনন্তলোকে পাড়ি জমান এই গুণী অভিনেতা।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Actor FarooqueBangla FlowBangladeshi CinemaDhallywood LegendsEntertainment News BDJolchhobi MovieMia BhaiPrabir Mitraঢাকাই সিনেমানায়ক ফারুকপ্রবীর মিত্রবাংলা ফ্লোবিনোদন সংবাদমিয়া ভাই
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সুমিতের 'মাস্টার' জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি
বিনোদন

সুমিতের ‘মাস্টার’ জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি

অক্টোবর ৫, ২০২৬
বক্স অফিসে অজয় দেবগনের ঝড়
বিনোদন

বক্স অফিসে অজয় দেবগনের ঝড়

অক্টোবর ৫, ২০২৬
দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক
বিনোদন

দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অক্টোবর ৫, ২০২৬
পরবর্তী পোস্ট
ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘আলী’

ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘আলী’

এয়ারটেল এখন ‘সার্কেল’, তবে বদলাচ্ছে না গ্রাহকদের সিম ও নম্বর

এয়ারটেল এখন ‘সার্কেল’, তবে বদলাচ্ছে না গ্রাহকদের সিম ও নম্বর

কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

প্রস্তাবিত সংবাদ

সুমিতের 'মাস্টার' জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি

সুমিতের ‘মাস্টার’ জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি

অক্টোবর ৫, ২০২৬
বক্স অফিসে অজয় দেবগনের ঝড়

বক্স অফিসে অজয় দেবগনের ঝড়

অক্টোবর ৫, ২০২৬
দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অক্টোবর ৫, ২০২৬
১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

অক্টোবর ৫, ২০২৬
লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

অক্টোবর ৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (106)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (996)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,180)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,188)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (193)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সুমিতের ‘মাস্টার’ জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি অক্টোবর ৫, ২০২৬
  • বক্স অফিসে অজয় দেবগনের ঝড় অক্টোবর ৫, ২০২৬
  • দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক অক্টোবর ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান