রবিবার, আগস্ট ৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬
বিনোদন
0
‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকা: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শোগুলোর মধ্যে ‘বিগ বস’ সবসময়ই দর্শকদের পছন্দের শীর্ষে। দীর্ঘ ১০ বছরের বিরতি কাটিয়ে এবার আবারও পর্দায় ফিরছে ‘বিগ বস বাংলা’। আগের দুটি সিজনের তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে চলতি সিজনটিও যে ব্লকবাস্টার হিট হতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবারের সবচেয়ে বড় চমক হলো, এই সিজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ‘দাদাগিরি’ দিয়ে আগেই দর্শকহৃদয় জয় করা কলকাতার ‘মহারাজ’ এবার বিগ বসের মঞ্চ মাতাবেন। ইতোমধ্যে প্রথম প্রোমোতে শোর ট্যাগলাইন ঘোষণা করা হয়েছে— ‘দুর্গ জয় সহজ নয়’!

আগামী ৩০ আগস্ট থেকে ‘স্টার জলসা’ ও ‘জিও-হটস্টার’-এ প্রিমিয়ার হতে যাচ্ছে ‘বিগ বস বাংলা’। এবারের থিম প্রতিযোগীদের পদে পদে মনে করিয়ে দেবে যে, বিগ বসের এই দুর্গ জয় করা মোটেও সহজ কাজ নয়। নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ রোমাঞ্চিত সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, “এই ঘরের ভেতরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। প্রতিযোগীরা কীভাবে এ খেলার নানা বাঁক ও পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান এবং বাংলার দর্শকদের সেই যাত্রার সঙ্গী করে তোলেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

এখনও প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও একাধিক তারকার নাম নিয়ে জল্পনা চলছে। সম্ভাব্য প্রতিযোগী হিসেবে শোনা যাচ্ছে বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত, জীতু কমল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের নাম। এর আগে ২০১৩ সালে ইটিভি বাংলায় সম্প্রচারিত প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (বিজয়ী: গায়ক অনীক ধর) এবং ২০১৬ সালে কালার্স বাংলায় দ্বিতীয় সিজন সঞ্চালনা করেছিলেন অভিনেতা জিৎ (বিজয়ী: অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়)।

‘বিগ বস বাংলা’র এই নতুন সিজন নিয়ে শুধু দর্শকরাই নন, উচ্ছ্বসিত স্বয়ং গাঙ্গুলি পরিবারও। সৌরভপত্নী ডোনা গাঙ্গুলি দাদাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তিনি নিজে বিগ বস খুব একটা না দেখলেও নতুন ধাঁচের এই অনুষ্ঠানটি কীভাবে সাজানো হবে, তা দেখতে তিনি ভীষণ আগ্রহী এবং এর সাফল্য নিয়ে তিনি আশাবাদী। এমনকি বাবা সৌরভকে নাকি সঞ্চালনার নানা টিপসও দিচ্ছেন মেয়ে সানা গাঙ্গুলি।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowBengali Reality ShowBigg Boss BanglaEntertainment News BDJio HotstarNusrat JahanSourav GangulyStar JalshaTelevision NewsYash Dasguptaবিগ বস বাংলাবিনোদন সংবাদরিয়েলিটি শোসৌরভ গাঙ্গুলিস্টার জলসা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

অতীতে অনেক ভুল করেছি— শাকিব খান
বিনোদন

অতীতে অনেক ভুল করেছি— শাকিব খান

আগস্ট ৯, ২০২৬
আসামে বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর তৈরি করে দিচ্ছেন সালমান খান
বিনোদন

আসামে বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর তৈরি করে দিচ্ছেন সালমান খান

আগস্ট ৯, ২০২৬
‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’, নিসচার মহাসমাবেশে ইলিয়াস কাঞ্চন
বিনোদন

‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’, নিসচার মহাসমাবেশে ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৮, ২০২৬
পরবর্তী পোস্ট
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

প্রস্তাবিত সংবাদ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

আগস্ট ৯, ২০২৬
সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের কড়া সমালোচনা মান্নার

সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের কড়া সমালোচনা মান্নার

আগস্ট ৯, ২০২৬
অতীতে অনেক ভুল করেছি— শাকিব খান

অতীতে অনেক ভুল করেছি— শাকিব খান

আগস্ট ৯, ২০২৬
হাসিনাকে দিয়ে অস্থিরতা সৃষ্টির দায় ভারত এড়াতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে দিয়ে অস্থিরতা সৃষ্টির দায় ভারত এড়াতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
আসামে বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর তৈরি করে দিচ্ছেন সালমান খান

আসামে বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর তৈরি করে দিচ্ছেন সালমান খান

আগস্ট ৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (52)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (906)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (424)
  • খেলা (418)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (332)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,965)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,054)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (488)
  • লাইফস্টাইল (164)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা আগস্ট ৯, ২০২৬
  • ‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি আগস্ট ৯, ২০২৬
  • সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের কড়া সমালোচনা মান্নার আগস্ট ৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান